৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১১:৪৯ এএম BDST banglanew24
24 May 2012   10:03:31 PM   Thursday BdST
E-mail this

বায়ু দূষণ: ক্রাউন সিমেন্টকে ১৫ লাখ টাকা জরিমানা


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এম আই সিমেন্ট লিঃ (ক্রাউন সিমেন্ট) কে মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকায় বায়ু দূষণের অপরাধে ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী কারখানার ব্যবস্থাপনা পরিচালককে এ দণ্ড প্রদান করে আগামী ৭ (সাত) দিনের মধ্যে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার সব  ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, সিমেন্ট কারখানার বায়ু দূষণের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর আইনানুগ ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। এর আগে পরিবেশ অধিদপ্তরের বায়ু মান পরীক্ষা কার্যক্রমে এ কারখানায় গত ১ ফেব্রুয়ারি ২০১২ এবং ১৫ এপ্রিল ২০১২ তারিখে বায়ু দূষণের উপাদান পাওয়া যায়। দূষণের মাত্রা পরিবেশ সংরক্ষণ আইনে গ্রহণযোগ্য মাত্রার বাইরে (আদর্শ মাত্রা ৫০০ মাইক্রোগ্রাম/ঘনমিটার)।

আব্দুল্লাহ আল মামুন আরও জানান, কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষে মহাব্যবস্থাপক গোলাম মোহাম্মদসহ দু’জন উর্ধ্বতন কর্মকর্তা পরিবেশ অধিদপ্তরে উপস্থিত হয়ে জরিমানা মওকুফ এবং কারখানার ত্রুটি সংশোধনের জন্য এক মাস সময় প্রার্থনা করেন। কারখানা কর্তৃপক্ষের এ আবেদন নাকচ করে পরিবেশ রক্ষার স্বার্থে সকল নির্দেশনা প্রতিপালনের কঠোর নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, সিমেন্ট কারখানার ক্লিংকার লোডিং আনলোডিংসহ সার্বিক উৎপাদন কার্যক্রমে ব্যাপক বায়ু দূষণ ঘটে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে সিমেন্ট কারখানা ‘লাল’ শ্রেণিভূক্ত প্রতিষ্ঠান। বায়ু দূষণ নিয়ন্ত্রণে রাখার জন্য সিমেন্ট কারখানায় আবশ্যিকভাবে ডাস্ট কালেক্টরসহ দূষণ নিরোধক যন্ত্রপাতি ব্যবহার বাধ্যতামূলক। কিন্তু ক্রাউন সিমেন্ট কর্তৃপক্ষ পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় এ বায়ু দূষণ ঘটে, যা মানব স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ এবং জীববৈচিত্র্যের ক্ষতিসহ সার্বিক প্রতিবেশ ও প্রতিবেশের জন্য প্রতিকূল।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মে ২৪, ২০১২
এএমএন/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান