৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১২:০৮ পিএম BDST banglanew24
24 Jul 2012   09:22:14 PM   Tuesday BdST
E-mail this

অপেক্ষা কাটিয়ে আইফোন ৫!


সাব্বিন হাসান, আইসিটি এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অপেক্ষা কাটিয়ে আইফোন ৫!

ভক্তদের অধীর অপেক্ষায় রেখেছে অ্যাপল। কারণ আইফোন-৫। এরই মধ্যে অনেকবার আসি বলে এখনও অধরাই আছে আইফোন-৫। তবে আসছে সেপ্টেম্বরে নতুন প্রত্যাশা জাগিয়েছে আইফোন-৫। আর এ গুরুদায়িত্বটা এখন অ্যাপলের সিইও টিম কুকের কাঁধে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

আসছে সেপ্টেম্বরের মধ্যভাগে এবার আইফোন-৫ আত্মপ্রকাশের সম্ভাবনা জাগিয়েছে অ্যাপল। উৎপাদন ব্যবস্থায় গতি আর দিনরাত পণ্য তৈরিতে চীনের সাংহাই এখন মুখর। কারণ আইফোন-৫ এর জন্য খুচরা পণ্য প্রস্তুত। তবে আইফোন ৫ নিয়ে অ্যাপল সিইও টিম কুক এখনও নিরবতাই পালন করছেন।

আইফোন-৫ মডেলের হাত ধরে বিশ্বপ্রযুক্তিতে ‘ন্যানো-সিম’ এর আর্বিভাব হচ্ছে। এ ছাড়াও আছে ১৯ পিনের পাওয়ার এবং কেন্দ্রীয় সংযোগ ব্যবস্থা (কানেক্টর)। এর আগে ২০০৩ সালে থার্ড জেনারেশন আইপডে ৩০ পিনের আধুনিক প্রযুক্তির আর্বিভাব হয়।

এদিকে আইফোন-৫ মডেলে থাকছে ফোর জেনারেশন (ফোরজি) ব্রডব্যান্ড ব্যবহারের সুবিধা। তবে এ নেটওয়ার্ক শুরুতে শুধু যুক্তরাষ্ট্রেই ব্যবহারযোগ্যতা পাবে। তবে ইউরোপ ছাড়াও আরও বেশ কয়েকটি দেশে দ্রুতই এ নেটওয়ার্ক বিস্তৃত হবে।

অ্যাপলই হবে বিশ্বের প্রথম ‘ন্যানো সিমকার্ড’ উদ্ভাবিত প্রতিষ্ঠান। এরই মধ্যে অ্যাপল, নকিয়া এবং ব্ল্যাকবেরি নির্মাতা রিম চিপকার্ড ব্যবহারযোগ্য করে সেট তৈরি করেছে। তবে এখনও এসব সেট ভোক্তাদের নাগালে আসেনি।

ন্যানো-সিম প্রযুক্তির কারণে স্মার্টফোনের অবয়ব ৪০ ভাগ ছোট হয়ে এসেছে। এরই মধ্যে মাইক্রো-সিমযুক্ত স্মার্টফোন বাজারে এসেছে। এ তালিকায় আইফোন ৪এস, স্যামাসাং গ্যালাক্সি এস৩ এবং নকিয়া লুমিয়া মডেল অন্যতম। গত ১২ মাসে এ মডেলগুলো বিশ্বপ্রযুক্তির বাজার মাতিয়ে রেখেছে।

এখন তাই অপেক্ষা আইফোন-৫ নিয়ে। আসছে সেপ্টেম্বরেই এ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। এতে দুটি সংস্করণ থাকবে। একটি থ্রিজি। অন্যটি থ্রিজিএস। ভবিষ্যতের স্মার্টফোন বিশ্বের চেহারাই বদলে দেবে আইফোন-৫। এমনই তথ্য দিচ্ছে বিশ্বের কয়েকটি নির্ভরযোগ্য তথ্যমাধ্যম।

এদিকে তাইওয়ানের ইলেকট্রনিক সংবাদমাধ্যম ডিজিটাইমস জানিয়েছে, আইফোন-৫ প্রস্তুত প্রক্রিয়া সুসম্পন্ন করতে চীনের সাংহাইয়ে অবস্থিত অ্যাপল পণ্যনির্মাতা পেগাট্রোন এখন দারুণ কর্মব্যস্ত হয়ে উঠেছে। কাজ চলছে দিনরাত। এ প্রতিষ্ঠানটি তৃতীয় প্রজন্মের আইপ্যাড তৈরিতেও কাজ করছে।

এ বছরের তৃতীয় ত্রৈমাসিকে একটি চালান প্রস্তুত করতেই কাজ পেগাট্রোন এখন অবিরাম কাজ করে যাচ্ছে। সব ঠিক থাকলে আসছে ২১ সেপ্টেম্বর শুক্রবারেই অ্যাপল কোনো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আইফোন-৫ মডেলকে অবমুক্ত করবে। আর অ্যাপলের ইতিহাসে এটি হবে নতুন সবচেয়ে সম্ভাবনাময় যাত্রা।

বাংলাদেশ সময় ২১২২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

তথ্যপ্রযুক্তি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান