৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৮:৫৫ এএম BDST banglanew24
Robi an AXIATA company
22 May 2013   07:43:44 AM   Wednesday BdST
E-mail this

জয়পুরহাটে বিজিবি-চোরাকারবারী সংঘর্ষ, নিহত ২


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জয়পুরহাটে বিজিবি-চোরাকারবারী সংঘর্ষ, নিহত ২

জয়পুরহাট: জয়পুরহাটের পাচবিবি উপজেলার কয়া সীমান্তে মাদক চোরকারবারী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সংঘর্ষে দুই চোরাকারবারী নিহত হয়েছেন।

বুধবার ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের রানা আহমেদ ও মহিদুল ইসলাম।

জয়পুরহাট-৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাব্বির বাংলানিউজকে জানান, বুধবার ভোরে একদল মাদক চোরাকারবারী বাংলাদেশ অভ্যন্তরে ঢুকলে বিজিবি তাদের ধাওয়া করে।

এ সময় চোরাকারবারীরা অস্ত্র-শস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা চোরাকারবারীদের লক্ষ করে ১২ রাউন্ড গুলি ছোড়ে। এতে দুই চোরকারবারী মারত্মক আহত হন। আহত অবস্থায় জয়পুরহাহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ২শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, মে ২২, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান