৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৪:৩২ পিএম BDST banglanew24
23 Jun 2010   10:51:14 AM   Wednesday BdST
E-mail this

মন্ত্রীর সঙ্গে আলোচনা

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস ধর্মঘট প্রত্যাহার


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দক্ষিণ-পশ্চিমাঞ্চল সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। কাল বৃহস্পতিবার এই ধর্মঘট শুরু হওয়ার কথা ছিল।

সচিবালয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চল সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক এস এম শাহ আলম মুকুল আজ যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সঙ্গে বৈঠক করার পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

মন্ত্রীর সঙ্গে ঐক্য পরিষদ নেতাদের বৈঠকের সময় নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান উপস্থিত ছিলেন।

ঐক্য পরিষদের দাবি দাওয়া নিয়ে আগামী ৩ জুন সেতু ভবনে যোগাযোগমন্ত্রী আবার বৈঠকে বসবেন। ওই বৈঠকে দাবি মানার স্পষ্ট ঘোষণা দেওয়া না হলে আবারও অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হবে বলে জানান ঐক্য পরিষদের আহবায়ক।

ঐক্য পরিষদের ১৬ দফা দাবির মধ্যে রয়েছে যন্ত্রচালিত বাহন নসিমন-করিমন, ভটভটি, গ্রামবাংলা অটোভ্যান নিষিদ্ধ,  ইজিবাইক, মটরসাইকেল ও মাইক্রোবাসে অবৈধভাবে যাত্রীবহন বন্ধ করা, আসন্ন বাজেটে যানবাহনে কোনো প্রকার কর না বাড়ানো, গাড়ির দাম ভেদে কর নির্ধারণ।

এসব দাবি বিবেচনার আশ্বাস দিয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, অবৈধ যানবাহন বন্ধে স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে। এ নির্দেশ কার্যকর করতে ঐক্য পরিষদ নেতাদেরও আহবান জানান মন্ত্রী।

পাশাপাশি যাত্রীসেবার মান বাড়ানোর আহবান জানিয়ে মন্ত্রী বলেন, আপনারা যদি যাত্রীসেবার মান বাড়ান তাহলে যাত্রীরা সরকারি যান বাদ দিয়ে আপনাদের যান ব্যবহার করবে।

বাংলাদেশ স্থানীয় সময়:২১১২ ঘণ্টা, জুন ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান