৪ আষাঢ় ১৪২০, মঙ্গলবার জুন ১৮, ২০১৩ ১:৫৪ পিএম BDST banglanew24
18 Feb 2013   03:05:54 PM   Monday BdST
E-mail this

কমলনগরে জামায়াত-যুবলীগের সংঘর্ষ আহত ১২


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: জামায়াত-শিবিরের ডাকা সোমবারের (১৮ ফেব্রুয়ারি) সকাল-সন্ধ্যা হরতালে লক্ষ্মীপুরের কমলনগরে জামায়াত-শিবির ও যুবলীগের সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছে। এসময় ৮টি সাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রামগতি উপজেলা থেকে একটি পিকআপভ্যানে করে যুবলীগের একটি মিছিল কমলনগরের দিকে আসছিল। মিছিলটি কমলনগরের মেঘনা সিনেমা হলের কাছে পৌঁছালে জামায়াত-শিবিরের পিকেটিং এর কবলে পড়ে যুবলীগ কর্মীদের বহনকারী পিকআপভ্যানটি।

এসময় শিবিরের সঙ্গে তাদের সংঘর্ষে বাধে। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছে। রামগতি পৌর যুবলীগের মিলন, সুজন, সেলিম, রাকিব, ফরহাদ, সফিক ও গেদু আহত হয়।

আহতদের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বাংলানিউজকে জানান শুনেছি সংঘর্ষ হয়েছে। তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর
মতামত জানাতে ইমেইল করুন:eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান