৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৬:২৩ এএম BDST banglanew24
12 Jun 2012   11:55:20 AM   Tuesday BdST
E-mail this

সিরিয়ায় সরকারি বাহিনীর হামলা: ব্যাপক প্রাণহানির আশঙ্কা


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সিরিয়ায় সরকারি বাহিনীর হামলা: ব্যাপক প্রাণহানির আশঙ্কা

ঢাকা: সিরিয়ার হোমস প্রদেশে সোমবার বিদ্র্রোহীদের লক্ষ্য করে সরকারি বাহিনীর হামলার খবর নিশ্চিত করেছে জাতিসংঘ। হেলিকপ্টার থেকে সরকারি বাহিনীর গোলা বর্ষণের ফলে সেখানে বহু নারী ও শিশু আটকা পড়েছে বলে জাতিসংঘ পর্যবেক্ষক সূত্রে জানা গেছে।

হামলা পরবর্তী ব্যাপক হতাহতের আশঙ্কা করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। পরিস্থিতি পর্যবেক্ষণে সোমবার জরুরী ভিত্তিতে অস্থির ঐ এলাকায় বাধাহীনভাবে প্রবেশাধিকার চেয়েছে জাতিসংঘ পর্যবেক্ষকগণ।

এর মধ্য দিয়ে এই প্রথমবারের মত সিরিয়ার সরকারি বাহিনীর হামলা তৎপরতা ও ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণের সুযোগ পেয়েছে জাতিসংঘ।

তাদের এক মুখপাত্র জানায়,  সিরীয় বাহিনী রাস্তান, তালবিশেহ ও হোমসের উত্তরাঞ্চলে মর্টার ও ভারী গোলা বর্ষণের পাশাপাশি হেলিকপ্টার থেকেও এলোপাতাড়ি গুলি চালায়।

প্রসঙ্গত, জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনানের ৬ দফা শান্তি আলোচনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ সত্ত্বেও সিরয়ায় সরকার ও বিদ্রোহীদের মাঝে সশস্ত্র সংঘর্ষ অব্যাহত রয়েছে। ফলে আনানের শান্তি পরিকল্পনা বর্তমানে অকার্যকর হয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, জুন ১২, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান