ঢাকা: বেসরকারি আইএফআইসি ব্যাংকের ১০২তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার গাজীপুর জেলার কালিয়াকৈরের চন্দ্রায় এর উদ্বোধন করা হয়। বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন) ওয়াকার হাসান, কোম্পানি সচিব আ.ক.ম. মোজহারুল হকসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন শাখার উদ্বোধন করে রফিক-উল হক বলেন, “বেসরকারি ব্যাংকের অগ্রদূত হিসাবে গত ২৯ বছরে ব্যাংকটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
এ সময় মোহাম্মদ আবদুল্লাহ বলেন, “আগামী দিনের যে কোনো ঝুঁকি মোকাবেলা করে টিকে থাকতে ব্যাংকের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে।”
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০১২
এসএআর/এজে