ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা অয়েল কোম্পানির ২০১০ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ডের ওয়ারেন্ট বিতরণ শুরু হবে আগামী ২৯ মে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এ কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড ওয়ারেন্ট বিতরণ আগামী ২৯ মে থেকে ৩১ মে পর্যন্ত চলবে। শেয়ারহোল্ডাররা এ সময়ের মধ্যে কোম্পানির হেড অফিস পদ্মা ভবন, ১৯৮ সদরঘাট রোড, চট্টগ্রাম থেকে সংগ্রহ করতে পারবেন।
আরও জানা যায়, যেসব শেয়ারহোল্ডার ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে তাদের ক্যাশ ডিভিডেন্ড স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টে জমা হবে।
উল্লেখ্য, ২০১০ সালে ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানির পরিচালনা পর্ষদ এর শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ ক্যাশ এবং ৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।
বাংলাদেশ সময় : ১১৫১ ঘণ্টা, মে ২৪, ২০১২
এসএনএইচ/সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর