বগুড়া: ১৮ দলীয় জোট নেতাদের জেলা ভিত্তিক সাংগঠনিক সফরের অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ২২ সেপ্টেম্বর বগুড়া আসছেন।
বগুড়া জেলা বিএনপির দফতর সম্পাদক মাহফুজুর রহমান রাজু বুধবার বিকেলে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সাংগঠনিক সফরে দিনাজপুর যাওয়ার আগে ২২ সেপ্টেম্বর বগুড়া সার্কিট হাউসে রাত যাপন করবেন খালেদা জিয়া।
মঙ্গলবার বেলা ১২টায় শহরের নবাবাড়ীস্থ বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপি সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম হাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার মোস্তফা আলী মুকুল, সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম, বিএনপি নেতা আলী আজগর তালুকদার হেনা, ফজলুল বারী তালুকদার বেলাল, জানে আলম খোকা, একেএম আহসানুল তৈয়ব জাকির, ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, মাহবুবর রহমান বকুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
মামুন/ জেডএম