ঢাকা: স্থায়ীভাবে নিয়োগ পাওয়া হাইকোর্টের ১৫ বিচারপতি শপথ নিয়েছেন।
রোববার সকাল সাড়ে দশটা থেকে নতুন বিচারপতিদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।
সুপ্রিম কোর্টের অ্যানেক্স সি ভবনের অডিটোরিয়ামে (সড়কভবন অডিটোরিয়াম) অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম।
নতুন বিচারপতিরা হচ্ছেন, বিচারপতি মোঃ ফারুক (এম. ফারুক), বিচারপতি মোঃ শওকত হোসেন, বিচারপতি এফআরএম নাজমুল আহাসান, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি এএনএম বশিরউল্লাহ, বিচারপতি আবদুর রব, বিচারপতি কাজী রেজা-উল হক, বিচারপতি মোঃ আবু জাফর সিদ্দিকী, বিচারপতি একেএম জহিরুল হক, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি শেখ মোঃ জাকির হোসেন, বিচারপতি মোঃ হাবিবুল গনি, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি জেবিএম হাসান।
গত বুধবার রাষ্ট্রপতি এ ১৫ জন বিচারপতিকে স্থায়ীভাবে নিয়োগ দেন। এর আগে ২০১০ সালের ১১ এপ্রিল তাঁরা অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্টে নিয়োগ পেয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, এপ্রিল ১৫,২০১২
এমইএস
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;
জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর।