৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১১:৪০ এএম BDST banglanew24
18 Feb 2013   02:13:56 PM   Monday BdST
E-mail this

হরতালে নিহত ৩


বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হরতালে নিহত ৩
ছবি: জনি/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে সোমবার রাজধানীসহ সারা দেশে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রাজধানীর বাড্ডায় মোহাম্মদ ইকবাল (৩৫) নামে অজ্ঞাতপরিচয় এক বাসযাত্রী নিহত হয়েছেন। কুমিল্লার চৌদ্দগ্রামে নিহত হয়েছেন মো. ইব্রাহীম (২৫) নামে এক যুবক। আর কক্সবাজারে জামায়াত-শিবির ক্যাডাররা এক রোগীবাহী মাইক্রোবাসে হামলা চালালে আব্দুর রহমান (৬০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

সকাল ৯টার দিকে বাড্ডা লিংক রোড লায়ন হাসপাতালের সামনে শিবির কর্মীরা মিছিল বের করে। এসময় মিছিলকারীরা বন্ধু পরিবহনের একটি গাড়িতে ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে বাসটি পার্ক করতে গিয়ে পাশের রেলিংএ ধাক্কা লাগলে দুই যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করলে মোহাম্মদ ইকবাল (৩৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়। অন্য যাত্রীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়।

সকাল সোয়া ১০টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পিকেটিং করার সময় গুলিবিদ্ধ হয়ে মো. ইব্রাহীম (২৫) নামে একজন নিহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ হন আরো ৬ জন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মুরাদ নামে একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ৫ জামায়াত-শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

এদিকে, বেলা ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার চেইন্দা এলাকায় রোগীবাহী মাইক্রোবাসে ভাঙচুর চালায় পিকেটাররা। এতে আতঙ্কিত হয়ে রোগী আবদুর রহমানের (৬০) মৃত্যু হয় বলে দাবি করেছে তার স্বজনরা।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান