৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৫:১২ পিএম BDST banglanew24
28 Nov 2012   05:09:22 AM   Wednesday BdST
E-mail this

পূর্বপুরুষের ভিটায় পণ্ডিত অজয় চক্রবর্তী


শাহ্ আলম ভূঁইয়া, নান্দাইল প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পূর্বপুরুষের ভিটায় পণ্ডিত অজয় চক্রবর্তী
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নান্দাইল (ময়মনসিংহ): উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত গুরু পণ্ডিত অজয় চক্রবর্তী স্ত্রী-সন্তানসহ মঙ্গলবার দুপুরে পূর্বপুরুষের ভিটা ঘুরে গেলেন।
 
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের পালাহার গ্রামের বড়বাড়িতে এসে তিনি আবেগতাড়িত হয়ে পড়েন।

ছোট ছেলে অঞ্জন চক্রবর্তীকে দেখিয়ে তিনি বলেন, “এটা আমার পূর্বপুরুষের ভিটে। এখানেই আমার বাবা অজিত চক্রবর্তী,  ঠাকুরদা রাম চন্দ্র চক্রবর্তীর স্মৃতি জড়িয়ে আছে।”

এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী অঞ্জনা চক্রবর্তী। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বড়বাড়িতে পৌঁছালে এলাকাবাসী, স্থানীয় শিল্পী ও সাংবাদিকরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

পণ্ডিত অজয় চক্রবর্তী এখানে এসে আশপাশের বাড়িগুলোও ঘুরে দেখেন। এ সময় মুড়ির মোয়া খেতে খেতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

পণ্ডিত অজয় চক্রবর্তী বাংলানিউজকে জানান, এর আগে তিনি ১৯৮৯ সালের ডিসেম্বর মাসে প্রথমবার পূর্বপুরুষের ভিটায় আসেন।

তিনি বলেন, “এটা আমার ঠাকুরদার বাড়ি। এই বাড়িতেই আমার বাবার অনেক স্মৃতি জড়িয়ে আছে। বাড়িটি সংস্কার করা হবে।”

অজয় চক্রবর্তীর ঠাকুরদার বাড়িটি বর্তমানে দেখাশুনা করেন তারই বংশধর অমূল্য চক্রবর্তী এবং প্রতিবেশী আব্দুর রহমান।

মুশুলী গ্রামের নির চন্দ্র দে নামে এক বৃদ্ধ জানান, ‘ছেলে-বেলায় গ্রামে কীর্তনের আসর হতো। সেখানে অজয়ের বাবার সঙ্গে আমিও উপস্থিত থাকতাম।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পণ্ডিত অজয় চক্রবর্তী শাস্ত্রীয় সঙ্গীত প্রসঙ্গে বলেন, “সংস্কৃতিতে কোনো বিরোধ নেই। কোনো বেড়া নেই। ইচ্ছে আছে বাংলাদেশে শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে কাজ করার। এদেশেও অনেক মেধা রয়েছে।

প্রায় ২ ঘণ্টা বড়বাড়িতে অবস্থানকালে তিনি সবার সঙ্গে খোলামেলা কথা বলেন। এর আগের দিন সোমবার তিনি কিশোরগঞ্জের কটিয়াদির মসুয়ায় ‘কবিরাজবাড়ি’ খ্যাত তার মামার বাড়িতে যান।

পণ্ডিত অজয় চক্রবর্তী প্রসঙ্গে বাংলাদেশের শিল্পী অজয় শিকদার বলেন, “শাস্ত্রীয় সঙ্গীতের জগতে তিনি মহাসাগর। এ মহাসাগরের কাছ থেকে কতটুকুইবা একজন নিতে পারেন বলুন!”

প্রসঙ্গত,  পণ্ডিত অজয় চক্রবর্তী ২৯ নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে বেঙ্গল আইটিসিএসআর-এ শাস্ত্রীয় সঙ্গীতের ৪ দিনের উৎসবে যোগ দিতে সোমবার কলকাতা থেকে ঢাকায় আসেন।

বাংলাদেশ সময়: ০৪৪২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১২
এডিবি/সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান