৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৫:০৯ এএম BDST banglanew24
27 Apr 2012   09:43:50 AM   Friday BdST
E-mail this

গ্লোবাল ইন্স্যুরেন্সের এজিএম শনিবার


এসএমএ কালাম স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত গ্লোবাল ইন্স্যুরেন্সের  বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানির এজিএম শনিবার সকাল ১১ টায় ইনিস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ- আইডিইবি ভবন ১৬০/এ কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গ্লোবাল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল চলতি অর্থবছরের ৭ মার্চ।

ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, ২০০৫ সালে তালিকাভুক্ত এ ক্যাটাগরি কোম্পানিটির শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা মার্কেট লট ৫০০টিতে। কোম্পানিটির পরিচালনা পর্ষদে ৩৮ দশমিক ২৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ২৪ দশমিক ৮৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৬ দশমিক ৮৬ শতাংশ শেয়ার।

কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১২
এসএমএকে/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, সিনিয়র নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান