৪ আষাঢ় ১৪২০, মঙ্গলবার জুন ১৮, ২০১৩ ১২:৩৯ পিএম BDST banglanew24
18 Aug 2012   02:50:56 AM   Saturday BdST
E-mail this

সিলেটে শেষ মুহূর্তের কেনাকাটায় প্রবাসীরা


সাব্বির আহমদ, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সিলেটে শেষ মুহূর্তের কেনাকাটায় প্রবাসীরা
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটের ঈদবাজারে ছোঁয়া লেগেছে প্রবাসীদের। প্রবাসী অধ্যুষিত সিলেটে এবার ঈদ করছেন হাজারো প্রবাসী বাংলাদেশি। শেষ মুহূর্তের কেনাকাটায় বাজার মাতিয়ে তুলেছেন প্রবাসীরাই এমন অভিমত পোষাক বিক্রেতাদের।

শুক্রবার গভীর রাত পর্যন্ত চলছে কেনাবেচা। নগরীর জিন্দাবাজার, পূর্ব জিন্দাবাজার, বারুতখানা আর নড়াসড়কের অভিজাত শপিং মল আর বিপনীবিতানগুলোতে এখন ভিড় অসংখ্য ক্রেতার। তবে এসব ক্রেতা অধিকাংশই প্রবাসী।

লন্ডন থেকে সিলেটে নিজ বাড়িতে ঈদ করতে আসা মেরাজুল ইসলাম বাংলানিউজকে জানান,  ঈদ উৎসবে পাঞ্জাবী না হলে যে অসম্পূর্ণই থেকে যায়। আর পাঞ্জাবী কিনতে তিনি সিলেটের মার্কেটকেই বেছে নিয়েছেন।

নগরীর বিপনীবিতান ঘুরে দেখো গেছে, বরাবরের মতো এবারেও সিলেটের ফ্যাশন হাউসগুলোর কালেকশনে ছেলেদের পোশাকের সিংহভাগ জুড়েই রয়েছে পাঞ্জাবীর প্রভাব ।

নগরীর জিন্দাবাজার, পূর্ব জিন্দাবাজার বারুতখানা আর নয়াসড়কের ফ্যাশন হাউসগুলোও তাই সাজিয়েছে অনেক ডিজাইনের পাঞ্জাবীসহ হরেক রকমের পোষাকের পসরা।
এছাড়া ফুটপাত থেকে বিপনীবিতান আর অভিজাত শপিং মলে ব্র্যান্ডের পাঞ্জাবীর খোঁজে ঘুরে বেড়াচ্ছেন ক্রেতা সাধারণ।

সিলেটের ফুটপাতে পাঞ্জাবীর দাম শুরু হয়েছে ১০০ টাকা থেকে আর অভিজাত মার্কেটে গিয়ে শেষ হয়েছে ৬০ হাজার টাকা দামে। তবে অনেকেই ঝুঁকছেন যেসব পাঞ্জাবীর দিকে তার দাম পড়ছে ৭শ’ থেকে ১২শ’ টাকার মধ্যে। এই দামের মধ্যেই পাঞ্জাবীর বেশ কালেকশন দেখা গেছে পূর্ব জিন্দাবাজারের অনেকগুলো বিপনীবিতানে। দোকানের বিক্রিতারাও জানালেন, ক্রেতাদের নজর কেড়েছে এই দামের হালকা কাজের পাঞ্জাবীগুলো।

জিন্দাবাজারের সিটি সেন্টারের বিক্রেতা মনির উদ্দিন বাংলানিউজকে জানান, প্রবাসী ক্রেতাদের পছন্দের পোষাকে এবার স্থান পেয়েছে পাঞ্জাবী। অনেক প্রবাসীই পাঞ্জাবী কিনছেন। তবে তাদের চাহিদা পাঞ্জাবীর দাম পড়েছে ৫ হাজার থেকে ২৫ হাজার টাকা।

তিনি আরে জানান, বৈচিত্রময় রঙের এসব পাঞ্জাবিতে রয়েছে এমব্রয়ডারি, কারচুপি, সুতার কাজ, অ্যাপলিক, সিকুয়েন্স, স্ক্রিনপিন্ট । রঙের সঙ্গে হাতের কাজের সমন্বয় করা হয়েছে হরেক রকমের ডিজাইনে। এতে রয়েছে ছোট বড় কলকা বা পেইজলি মোটিফের ব্যবহার।  বোতাম হিসেবে ব্যবহার করা হয়েছে কাফলিংক।  

শেষ মুহূর্তের কেনাকাটায় পোষাকের পাশাপাশি এখন নিজেকে সুবাসিত রাখতে ক্রেতার ভিড় দেখা গেছে পারফিউম আর প্রসাধনীর দোকানে।  সিলেটের ফুটপাতে মিলছে নানা জাতের পারফিউম। নকল প্রসাধনী ঈদের কেনাবেচার তালিকায় উঠে এসেছে-এমন অভিযোগ একজন ক্রেতার।

তবে ভালো প্রসাধনী কিনতে হলে যেতে হবে জিন্দাবাজারের বিপনীবিতানগুলোতে। এছাড়া নগরীর কুদরউল্লাহ মার্কেটেও আতর টুপির বিশাল সমাহার ক্রেতার নজর কেড়েছে। শেষ মুহূর্তের কেনাকাটায় এখন যেন শুধু আতর আর টুপি। ২০ টাকা থেকে টুপি মিলছে ৫শ’ টাকা পর্যন্ত। এছাড়া আড়ংয়ের কালেকশনে বেশ সুন্দর টুপি এসেছে। তবে এসব টুপির দাম পড়েছে ২০০ থেকে ৫ শ’ টাকা পর্যন্ত।          

বাংলাদেশ সময় : ০২৪০ ঘণ্টা, আগস্ট ১৮,২০১২
এসএ/ সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান