৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৪:১৭ পিএম BDST banglanew24
29 Jan 2013   01:55:28 PM   Tuesday BdST
E-mail this

বইমেলায় সাইফুল্লাহ মাহমুদ দুলালের পাঁচটি বই


শিল্প-সাহিত্য ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বইমেলায় সাইফুল্লাহ মাহমুদ দুলালের পাঁচটি বই

এবারের একুশের গ্রন্থমেলায় সাইফুল্লাহ মাহমুদ দুলালের পাঁচটি বই বের হচ্ছে। বইগুলো হচ্ছে- তেত্রিশ জন প্রয়াত গুণীজনের স্মৃতিকথা নিয়ে বই ‘কাছের মানুষ দূরের মানুষ’, প্রকাশিত হচ্ছে বাংলা প্রকাশ থেকে। এতে থাকছে দেশের ৩২ খ্যাতিমান প্রয়াত ব্যক্তিদের নিয়ে স্মৃতিচারণ এবং তথ্যবহুল কথা। যাঁদের নিয়ে সমৃদ্ধ ‘কাছের মানুষ দূরের মানুষ’, তাঁরা হলেন- কবীর চৌধুরী, আবুহেনা মোস্তফা কামাল, শামসুর রাহমান, হাসান হাফিজুর রহমান, সৈয়দ আলী আসহান, হুমায়ূন আহমেদ, সুনীল গাঙ্গোপাধ্যায়, আবদুল মান্নান সৈয়দ, আহমদ ছফা, আলাউদ্দিন আল আজাদ, সিকদার আমিনুল হক, আব্দুর রাজ্জাক, আতাউস সামাদ, বজলুর রহমান, নির্মল সেন, চিত্তরঞ্জন সাহা, আবদুশ শাকুর, হুমায়ুন ফরীদি, অজিত রায়, আজম খান, আনওয়ার আহমদ, নাসিমা সুলতানা, জহুরা রাহমান, সৈয়দ হায়দার, ত্রিদিব দস্তিদার, তারেক মাসুদ, মিশুক মনির, মিনার মাহমুদ, আহমদ ফারুক হাসান, দিনেশ দাশ এবং মানবেন্দ্র সুর। বাংলা প্রকাশের এই বইটির প্রচ্ছদ একেঁছেন ধ্রুব এষ।

বিভাস প্রকাশনী থেকে আসছে সাইফুল্লাহ মাহমুদ দুলালের ‘১০০ কবিতা’। কবির প্রকাশিত তৃষ্ণার্ত জলপরী, তবু কেউ কারো নই (নাসিমা সুলতানের সাথে যৌথ), অপেক্ষায় আছি প্রতীক্ষায় থেকো, শহরের শেষ বাড়ি, ঘাতকের হাতে সংবিধান, একি কাণ্ড পাতা নেই, দ্রবীভূত গদ্যপদ্য, ঐক্যের বিপক্ষে একা, মুক্তিযুদ্ধের পঙ্ক্তিমালা, এলোমেলো মেঘের মন, নির্জনে কেনো এতো কোলাহল, পরের জায়গা পরের জমি, নিদ্রার ভেতর জেগে থাকা, ঘৃণিত গৌরব, নীড়ে নিরুদ্দেশে, সাতে নেই পাঁচে আছি কাব্যগ্রন্থ থেকে বাঁছাইকৃত একশ’ কবিতার সংকলন। প্রচ্ছদ এখনো ঠিক হয়নি।

সাহিত্যকাল বের করছে ছোটদের গল্পের বই ‘জাদুকর’। এক মুক্তিযোদ্ধার সন্তানকে নিয়ে প্রতীকী গল্প ‘জাদুকর’। আর সেই জাদুকর হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন মোজাম্মেল প্রধান।

অনন্যা থেকে সাইফুল্লাহ মাহমুদ দুলালের সম্পাদনায় বেরুচ্ছে দ্বিতীয় সংস্করণ ‘মুক্তিযুদ্ধের কবিতা’ (ইংরেজি), অনুবাদ : কবীর চৌধুরী। বইটি আজ থেকে এক যুগ আগে বের হয়েছিলো অন্যপ্রকাশ থেকে। এ গ্রন্থে ২৫ কবির ২৫টি কবিতা আছে। এটিই একমাত্র মুক্তিযুদ্ধের ইংরেজি কবিতা সংকলন। এবার প্রচ্ছদ করছেন সব্যসাচী হাজরা।

আর শিশু-কিশোরদের জন্য নাটক ‘আজ আমাদের ছুটি’র ২য় সংস্করণ প্রকাশ করছে বাংলাদেশ শিশু একাডেমী। শিশু-কিশোরদের জন্য লেখা রেডিও-টিভিতে প্রচারিত ৪টি দেশাত্ত্ববোধক নাটক নিয়ে ‘আজ আমাদের ছুটি’ প্রথম বের হয়েছিলো ১৯৯৭ সালে। পনেরো বছর পর বইটি আবারো বের করলো বাংলাদেশ শিশু একাডেমী। বইটি প্রচ্ছদ ও অলংকরণ করেছেন সৈয়দ এনায়েত হোসেন।

বাংলাদেশ সময় : ১৩২৬ ঘণ্টা, ২৯ জানুয়ারি, ২০১৩
এমজেএফ/ pageeditor@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান