১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১:১২ এএম BDST banglanew24
16 May 2012   05:49:15 PM   Wednesday BdST
E-mail this

ইমক্যাবে ফরিদ হোসেন আহবায়ক, সুকুমার সরকার সদস্যসচিব


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইমক্যাবে ফরিদ হোসেন আহবায়ক, সুকুমার সরকার সদস্যসচিব
ফরিদ হোসেন ও সুকুমার সরকার

ঢাকা : ভারতের বিভিন্ন গণমাধ্যমে (পত্রিকা ও  ইলেকট্রনিক মিডিয়া) কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ ও পারস্পরিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে একটি সংগঠন গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার রাতে রাজধানীর মৌচাক মোড়ে কসমস সেন্টারে ঢাকার এপি ব্যুরো অফিসে এ বিষয়ে বৈঠক হয়।

সংগঠনটির প্রস্তাবিত নাম ``Indian Media Correspondent Association in Bangladesh” (ইমক্যাব)।

কলকাতার ইংরেজি দৈনিক `দ্য টেলিগ্রাফ`-এর বাংলাদেশ সংবাদদাতা ফরিদ হোসেন আহবায়ক এবং `সংবাদ প্রতিদিন`-এর বাংলাদেশ সংবাদদাতা সুকুমার সরকারকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া প্রাথমিকভাবে রহমান জাহাঙ্গীর (একদিন কলকাতা), সোহরাব হাসান (দৈনিক সংবাদ আগরতলা), কুদ্দুস আফ্রাদ (আনন্দবাজার পত্রিকা কলকাতা), নির্মল চক্রবর্তী (উত্তরবঙ্গ সংবাদ শিলিগুড়ি), আনোয়ারুল করিম রাজু (কলকাতার দৈনিক প্রয়াগ ও আসামের দৈনিক সাময়িক প্রসঙ্গ), আতাউর রহমান (সকালবেলা ভারত), মীর আফরোজ জামান ( দৈনিক কালান্তর কলকাতা) প্রমুখকে সদস্য করা হয়েছে।

বাংলাদেশ সময় : ১৭৩৩ ঘণ্টা, মে  ১৬, ২০১২
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com;
জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর
Jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

স্বপ্নযাত্রা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান