৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৫:২৮ এএম BDST banglanew24
19 Aug 2012   12:39:15 AM   Sunday BdST
E-mail this

যৌনকর্মীসহ আটকের পর নারায়ণগঞ্জে এএসআই সাময়িক বরখাস্ত


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
যৌনকর্মীসহ আটকের পর নারায়ণগঞ্জে এএসআই সাময়িক বরখাস্ত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ২ জন যৌনকর্মীসহ পুলিশের এক সহকারী উপপরিদর্শক(এএসআই) আটকের পর সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এক ফ্ল্যাট বাসায় যৌনকর্মীসহ সময় কাটানোর সময় এএসআইয়ের স্ত্রী বিষয়টি টের পেয়ে বাইরে থেকে ঘর তালা দিয়ে থানায় খবর দিলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে।

শনিবার রাতে সাচ্চু মিয়া নামে ওই এএসআইকে আটকের পর সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।

তিনি আড়াইহাজার থানায় কর্মরত। এর আগে তিনি বন্দর থানায় একই পদে কর্মরত ছিলেন।

বন্দর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সাচ্চু মিয়া বন্দর থানায় কর্মরত থাকার সময়ে বন্দর রেললাইন এলাকায় ইতালি ভবনে ভাড়ায় বসবাস শুরু করেন। তার স্ত্রী মানতুরা আক্তার পলি শনিবার দুপুরে বাড়ির বাইরে যান।

এ সুযোগে সাচ্চু মিয়া লাইজু ও সুমাইয়া নামে ২ যৌনকর্মীকেকে বাসায় নিয়ে যান। রাতে এক সঙ্গে থাকার সময়ে রাত ৮টায় বাসায় ফিরে আসেন পলি। এসময় তিনি বিষয়টি টের পেয়ে বাইরে থেকে ফ্ল্যাটের দরজায় তালা মেরে দেন।

পরে বন্দর থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে ২ জন যৌনকর্মীসহ সাচ্চু মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রসঙ্গত, লাইজু নারায়ণগঞ্জে চিহ্নিত ব্ল্যাকমেইলিং দলের সদস্য রঞ্জু বাহিনীর সদস্য। এর আগেও তিনি একাধিকবার গ্রেফতার হয়েছিলেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় সাচ্চু মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০০৩৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান