৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৪:৩৫ পিএম BDST banglanew24
16 Jul 2012   12:29:22 PM   Monday BdST
E-mail this

রাবির গুলিবিদ্ধ ছাত্রলীগকর্মী সোহেল মারা গেছেন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাবির গুলিবিদ্ধ ছাত্রলীগকর্মী সোহেল মারা গেছেন
নিহত রাবি ছাত্র সোহেল রানা। ছবি: জনাব আলী

ঢাকা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে মাথায় গুলিবিদ্ধ সোহেল রানা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাবির সমাজ বিজ্ঞান বিভাগে চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন সোহেল।

সোমবার সকালে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খবার পেয়ে নিহত সোহেলের আত্মীয় ও ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেছেন।

উল্লেখ্য, গত ২৬ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগের নতুন কমিটি গঠনের পর সৃষ্ট উত্তেজনার জের ধরেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এরই ধারাবাহিকতায় রোববার রাতে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন সোহেল রানা।

রাবির মাদারবখশ ও সোহরওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবু হুসাইন বিপুর সমর্থক সহ-সভাপতি আখেরুজ্জামান তাকিমের সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহমেদ আলীর সমর্থক সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল তুহিনের বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের শুরু।

এক পর্যায়ে দুগ্রুপের ছাত্রলীগকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে মাদার বখশ ও সোহরওয়ার্দী হলের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

রোববার রাতে ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ এবং ১৫ থেকে ২০ রাউন্ড গুলির শব্দ শোনা যায় বলে শিক্ষার্থীরা জানায়। এসময় গুলিবিদ্ধ হন সোহেল।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হুসাইন বাংলানিউজকে জানান, সোহেলের বাম চোখের ওপরে গুলি লাগে।

সোহেলের বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার সাব্দী গ্রামে।

বাংলাদেশ সময়:  ১২২৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
শিমুল/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; আহ্সান কবীর, আউটপুট এডিটর;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটরjewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান