চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের পাহাড়তলী থেকে অস্ত্র ও ইয়াবাসহ দু’জনকে আটক করেছে র্যাব।
তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানার আমতলী রাস্তার মোড় থেকে দু’জনকে আটক করা হয়েছে।
র্যাবের চট্টগ্রাম জোনের উপ-অধিনায়ক লে. কমান্ডার নূরুজ্জামান বাংলানিউজকে ইয়াবা ও অস্ত্রসহ দু’জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইয়াবা এবং অস্ত্র বিষয়ে আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে আটক দু’জনের নাম-পরিচয় জানাতে পারেননি ওই র্যাব কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
আরডিজি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর