৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১০:৫৯ এএম BDST banglanew24
08 Aug 2012   05:43:41 AM   Wednesday BdST
E-mail this

১৫০০ মিটারের স্বর্ণ আলজেরিয়ার তৌফিকের


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
১৫০০ মিটারের স্বর্ণ আলজেরিয়ার তৌফিকের

লন্ডন: অলিম্পিকে আসার আগে কোন রেকর্ড টেকর্ডের কাছে যেতে পারেননি আলজেরিয়ার তৌফিক মাখলোফির। চমকটা লন্ডনের জন্যই রেখে দিয়েছিলেন। ১৫০০ মিটারে স্বর্ণপদক জিতে বিস্ময়ের জন্ম দিয়েছেন তিনি। তার সময় লেগেছে ৩ মিনিট ৩৪.০৮ সেকেন্ড।

এ ইভেন্টে দ্বিতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের লিওনেল মানজানো। তিনি সময় নেন ৩ মিনিট ৩৪.৭৯ সেকেন্ড। তৃতীয় হয়েছেন চীনের আবদালাতি ইগুয়েদের। ৩ মিনিট ৩৫.১৩ সেকেন্ডে শেষ করেছেন ১৫০০ মিটার।

পুরুষদের চাকতি (ডিসকাস) নিক্ষেপে স্বর্ণ পদক জিতেছেন জার্মানির রবার্ট হার্টিং। ৬৮.২৭ মিটার দূরে চাকতি ছুঁড়েছেন তিনি। ইরানের এহসান হাদাদি ৬৮.১৮ মিটার নিক্ষেপ করে রৌপ্য পেয়েছেন। এস্তোনিয়ার গেরাড কান্তার ৬৮.০৩ মিটারে পেয়েছেন ব্রোঞ্জ।

পুরুষদের হাইজাম্পে স্বর্ণ জিতেছেন রাশিয়ার ইভান ইউকভ। ২৬ বছরের এই তরুণ ২.৩৮ মিটার লাফিয়েছেন। ২.৩৩ মিটার লাফিয়ে রৌপ্য জিতেছেন যুক্তরাষ্ট্রের এরিক কাইনার্ড। কাতারের মুতাজ এসা বারশিম ২.২৯ মিটার উচ্চতা অতিক্রম করে পেয়েছেন ব্রোঞ্জ পদক।

বাংলাদেশ সময়: ০৫৩৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০১২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

প্রথম টেস্ট: ইংল্যান্ড-নিউজিল্যান্ড, চতুর্থ দিন (বিকাল ৪টা)

আইপিএল: পুনে ওয়ারিয়র্স-দিল্লি ডেয়ারডেভিলস (বিকেল ৪.৩০টা)

সানরাইজার্স হায়দ্রাবাদ-কলকাতা নাইট রাইডার্স (রাত ৮.৩০টা)

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান