৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৯:০৬ পিএম BDST banglanew24
04 Aug 2012   07:43:28 PM   Saturday BdST
E-mail this

সর্বকালের সেরা চলচ্চিত্র হিচককের ‘ভারটিগো’


পাভেল রহমান
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সর্বকালের সেরা চলচ্চিত্র হিচককের ‘ভারটিগো’

ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের প্রকাশিত মাসিক সাইট অ্যান্ড সাউন্ড সাময়িকীর জরিপে এবার সর্বকালের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে আলফ্রেড হিচককের ‘ভারটিগো’। এর আগে অরসন অয়েলসের ‘সিটিজেন কেইন’ ছিল এ তালিকার শীর্ষে। দীর্ঘ পাঁচ দশক ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের সাইট অ্যান্ড সাউন্ডে শীর্ষ স্থানটি ধরে রেখেছিল ‘সিটিজেন কেইন’। অরসন অয়েলসের এই কালজয়ী চলচ্চিত্রটি দ্বিতীয় স্থানে চলে গেছে।

ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের সেরা দশ চলচ্চিত্র নির্বাচনের জন্য ৮৪৬ জন পরিবেশক এবং চলচ্চিত্র বোদ্ধাদের নিয়ে গঠিত প্যানেল মোট দুই হাজার ৪৫টি চলচ্চিত্রের ওপর ভোট দিয়েছেন। তাদের ভোটের ভিত্তিতেই সর্বকালের সেরা ১০টি চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে। প্যানেল সদস্যদের মধ্যে ছিলেন কুয়েনটিন টারানটিনো, ফ্রান্সিস ফোর্ড কপোলা, মার্টিন স্কোরসিস, উডি অ্যালেন ও মাইক লোই-এর মতো চলচ্চিত্র পরিচালক ও বোদ্ধারা।

ভোটের ফলাফলে দেখা যায়, জিগা ভেরতোভের প্রামাণ্যচিত্র ‘ম্যান আ মুভি ক্যামেরা’ সেরা দশের তালিকায় এবার নতুনভাবে সংযোজিত হয়েছে। সেরা চলচ্চিত্র ‘ভারটিগো’ হিচককের একেবারে ব্যক্তিগত জীবন নির্ভর বলে মনে করা হয়। হিচককের বেশির ভাগ চলচ্চিত্রই অবশ্য নিজের জীবনের নানা আবিষ্টতা উঠে এসেছে। ১৯৫৮ সালে নির্মিত মনস্তত্ত্বনির্ভর চলচ্চিত্রটিতে নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে জেমস স্টুয়ার্ট ও কিম নোভাক।

একনজরে সেরা দশ চলচ্চিত্র
১. আলফ্রেড হিচককের ‘ভারটিগো’ (১৯৫৮)
২. অরসন অয়েলেসের ‘সিটিজেন কেইন’ (১৯৪১)
৩. অজু ইয়াসুজিরোর ‘টোকিও স্টোরি’ (১৯৫৩)
৪. জাঁ রেনোয়ার ‘লা রেগলে দু জু’ (১৯৩৯)
৫. এফ ডব্লিউ মুরনাউর ‘সানরাইজ: অা সং ফর টু হিউম্যানস’ (১৯২৭)
৬. ‍স্ট্যানলি কুব্রিকের ‘আ স্পেস অডেসি’ (১৯৬৮)
৭. জন ফোর্ডের ‘দ্য সার্চারস’ (১৯৫৬)
৮. জিগা ভেরতোভের ‘ম্যান উইথ অ্যা মুভি ক্যামেরা’ (১৯২৯)
৯. কার্ল ড্রেয়ারের ‘দ্য প্যাশন অব জোয়ান অব আর্ক’ (১৯২৭)
১০. ফেদেরিকো ফেলিনির ‘৮১/২ (১৯৬৩)

বাংলাদেশ সময়: ১৮৪৪, আগস্ট ০৪, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান