৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৪:৫৯ পিএম BDST banglanew24
10 Jun 2012   11:32:25 AM   Sunday BdST
E-mail this

খাগড়াছড়িতে যুব ফোরাম নেতা-কর্মীদের সাথে সংঘর্ষে আহত ৬ পুলিশ


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে পুলিশ-ৠাব ও গণতান্ত্রিক যুব ফোরামের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও টিয়ার সেল নিক্ষেপের ঘটনায় এরইমধ্যে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার সকাল সোয়া দশটা থেকে এ সংঘর্ষ শুরু হয়। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

উল্লেখ্য, পুলিশি বাধার মুখে রোববার খাগড়াছড়িতে পূর্ব ঘোষিত ভূমি কমিশন ঘেরাও কর্মসূচি পালন করতে পারেনি গণতান্ত্রিক যুব ফোরাম। এর প্রতিবাদে রোববার সকাল নয়টা থেকে সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৩৩ ঘণ্টা সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

প্রথাগত ভূমি অধিকারের দাবি, ভূমি কমিশনের কার্যক্রম বন্ধ এবং ভূমি কমিশনের চেয়ারম্যানের অপসারণ দাবিতে ভূমি কমিশন ঘেরাও কর্মসূচি দিয়েছিল সংগঠনটি।

সকাল সাড়ে নয়টায় গণতান্ত্রিক যুব ফোরাম সাধারণ সম্পাদক মাইকেল চাকমা বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, এর আগে সকাল সোয়া নয়টায় অবরোধের শুরু থেকেই খাগড়াছড়ি শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। এ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় শহরে। পুরো জেলা শহরে বিপুল পরিমাণ পুলিশ ও সেনাবাহিনী টহল দিচ্ছিল।

সরেজমিন দেখা যায়, বিক্ষুব্ধ নেতাকর্মীরা সকাল সোয়া দশটায় শহরের স্বণির্ভর এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এতে বাধা দিলে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে তারা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় দশ রাউন্ড টিয়ার সেল ব্যবহার করে পুলিশ।

বেলা সোয়া ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, জুন ১০, ২০১২

সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান