৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১১:১৪ এএম BDST banglanew24
09 Aug 2012   09:33:35 PM   Thursday BdST
E-mail this

বড় ব্যবধানে হারলো ‘এ’ দল


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভারতের শাফি দারাশাহ আমন্ত্রণমূলক টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো বাংলাদেশ ‘এ’ দল। লিগের শেষ ম্যাচে স্বাগতিক কর্ণাটক স্টেট ক্রিকেট এসোসিয়েশন একাদশের কাছে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারে গেলে তাদের বিদায় নিশ্চিত হয়।

বেঙ্গালুরুতে ‘ক’ গ্রুপের প্রথম খেলায় বরদা ক্রিকেট এসোসিয়েশন একাদশের বিপক্ষে তিন পয়েন্ট পেলেও পরের ম্যাচে হেরে যায় কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন কোল্টস একাদশের কাছে। লিগের শেষ ম্যাচেও পরাজয় এড়াতে পারেনি।

কর্ণাটক স্টেট ক্রিকেট এসোসিয়েশন একাদশ প্রথম ইনিংসে অল-আউটের আগে করে ২৮৪ রান। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ২১৪ রান তুলে গুটিয়ে যায়। ৭০ রানের এগিয়ে থেকে স্বাগতিক দল দ্বিতীয় ইনিংসে সাত উইকেটে ২৮৪ রান নিয়ে ইনিংস ঘোষণা করে। ৩৫৫ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সফরকারী দল অল-আউট হয় ১৯৯ রানে।

তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ১৭ রান করেছিলো বাংলাদেশ। সেই দলটি চতুর্থ ও শেষ দিন খেলতে নেমে লড়াই করতে পারেনি। তাও ভালো ইমরুল কায়েসের ৪৪ ও নাঈম ইসলামের ৮৮ রান বড় ধরণের লজ্জার হাত থেকে বাঁচিয়ে দিয়েছে তাদের।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, আগস্ট ৯, ২০১২
এসএ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান