৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১:১৫ এএম BDST banglanew24
30 Nov 2012   03:58:40 AM   Friday BdST
E-mail this

নারীর প্রতি সহিংসতা বন্ধের উদ্যোগ নিতে হবে: রিমি


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নারীর প্রতি সহিংসতা বন্ধের উদ্যোগ নিতে হবে: রিমি

গাজীপুর: গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের এমপি সিমিন হোসেন রিমি বলেছেন, শুধু প্রতিবাদ নয়, অনিয়ম ও অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, সামাজিক আন্দোলন গড়তে হবে। নারীর প্রতি সকল ধরণের সহিংসতা বন্ধ করার উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, এ লক্ষ্যে একযোগে কার্যকর ও সময়োপযোগী  সমন্বিত উদ্যোগ  গ্রহণের জন্য সরকারী বেসরকারী পর্যায়ের সকল সংস্থার সমন্বয়ে একটি নেটওয়ার্ক গঠন করা উচিত।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসন মিলনায়তনে(নাটমন্দির) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।


আলোচনা সভার শুরুতেই সাভারের নিশ্চিন্তপুরে অগ্নিকাণ্ডে নিহত গার্মেন্টস শ্রমিকদের বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সিমিন হোসেন রিমি আরো বলেন, নারী নির্যাতনের অন্যতম প্রধান কারণ হচ্ছে নারী শিক্ষার অনগ্রসরতা, অজ্ঞতা এবং সমাজে বিরাজমান বিভিন্ন অনিয়ম ও অবিচার। এসব অনিয়ম ও অবিচার একদিকে যেমন জাতীয় উন্নয়ন ব্যহত করছে পাশাপাশি নারী উন্নয়নেও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। তাই এখনই সময়  সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে  নারী সমাজকে সোচ্চার হওয়ার।

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জনাব দিলরুবা ফায়জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহ নেওয়াজ দিলরুবা খানম।
আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি(সনাক)-টিআইবি  গাজীপুরের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোঃ আয়েশ উদ্দিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা(ভারপ্রাপ্ত) শাহনাজ পারভীনসহ প্রমূখ ব্যক্তিবর্গ।   

প্রসঙ্গত, ‘নারী নির্যাতনকে না বলুন, সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলুন’ এই শ্লোগান নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস’২০১২’ পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্নাঢ্য র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা।

গাজীপুর জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, জাতীয় মহিলা সংস্থা, সনাক-টিআইবি, ব্র্যাক যৌথ ভাবে এসব কর্মসুচীর আয়োজন করা হয় ।

বাংলাদেশ সময়: ০৩৪৮ঘন্টা, নভেম্বর ৩০, ২০১২
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান