১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১২:৫৭ পিএম BDST banglanew24
12 Sep 2012   08:38:22 PM   Wednesday BdST
E-mail this

সিভাসুতে ভর্তি ফরম পূরণ ১৫ সেপ্টেম্বর থেকে


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সিভাসুতে ভর্তি ফরম পূরণ ১৫ সেপ্টেম্বর থেকে

চট্টগ্রাম : চট্টগ্রাম ভেটেরেনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তির আবেদন ফরম মুঠোফোনে পূরণ ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

টানা দেড় মাস সময় নিয়ে আগামী ৩১ অক্টোবর টেলিটক মোবাইলের এসএমএসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শেষ হয়ে ২৯ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার দুপুরে সিভাসুর সহকারী পরিচালক (প্রটোকল ও জনসংযোগ) মোঃ খলিলুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে মুঠোফোনে ক্ষুদেবার্তা (এসএমএস) পাঠিয়ে ভর্তিচ্ছুরা আবেদন ফরম পূরণ করতে পারবে।

আবেদনের যোগ্যতা:
বাংলাদেশের স্থায়ী নাগরিক যোগ্যতাসম্পন্ন ভর্তিচ্ছু আবেদন করতে পারবে। এজন্য  বিজ্ঞান গ্রুপে প্রার্থী এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় সম্মিলিতভাবে ন্যূনতম ৪র্ত বিষয় ছাড়া জিপিএ ৬ দশমিক ৫ থাকতে হবে।  তবে পরীক্ষাগুলোর যে কোন একটি পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩ থাকা বাধ্যতামূলক।

রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিদ্যা ও ইংরেজিগুলোর প্রত্যেকটিতে আলাদাভাবে অন্তত জিপিএ-২ থাকতে হবে।

অন্যদিকে যে সব প্রার্থী ২০০৯ সালের আগে এসএসসি/সমমান এবং  ২০১১-এর পূর্বে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে- তারা আবেদন করার বিবেচিত হবে না বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

অনুষদ ও আসন সংখ্যা:
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভেটেরেনারি মেডিসিন অনুষদে ডক্টর অব ভেটেরেনারি মেডিসিন (ডিভিএম) পাঁচ বছর কোর্সে সাধারণ ৭৫ ও কোটায় ৪ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।

ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদ বিএসসি (সম্মান) ইন ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএফএসটি) চার বছর মেয়াদী কোর্সে কোটাসহ ৬২ শিক্ষার্থী ভর্তি হবে।

এছাড়াও নতুন চালু হওয়া ফিশারিজ অনুষদে বিএসসি (সম্মান) ইন ফিশারিজ  চার বছরের কোর্সে কোটাসহ ৫২ ছাত্র-ছাত্রী ভর্তি করবে কর্তৃপক্ষ।

পরীক্ষা পদ্ধতি:
সিভাসুতে ভর্তির জন্য চূড়ান্ত প্রার্থী নির্বাচনে ভর্তিচ্ছুদের মোট ২০০ নম্বরে পরীক্ষা মূল্যায়ন করা হবে। এরমধ্যে এসএসসি, সমমানের ফলকে ৪০ (৫*৮) এবং এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলকে ৬০ (৫*১২০০ মোট ১০০ নম্বর ধরে যোগ্যতা বিবেচনা করা হবে।

অন্যদিকে এক ঘণ্টা সময়ের ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষা দিতে হবে।

আবেদন প্রক্রিয়াঃ
ভর্তি পরীক্ষার আবেদনের জন্য টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে CVASU  স্পেস এইচএসসি শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর স্পেস এইচএসসি পরীক্ষার রোল নম্বর স্পেস দিয়ে এইচএসসি পাশের সাল স্পেস এসএসসি শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর স্পেস এসএসসি পরীক্ষার রোল নম্বর স্পেস দিয়ে এসএসসি পাশের সাল ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।

এসএমএসটি পাঠানোর পর প্রার্থীর সকল তথ্য সঠিক হলে ফিরতি মেসেজে আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি  PIN জানিয়ে সম্মতি চাওয়া হবে।

তখন ১৬২২২ নম্বরে আবেদনকারীকে আরেকটি এসএমএস পাঠিয়ে সম্মতি জানাতে হবে।

এজন্য প্রথমে স্পেস দিয়ে  CVASU স্পেস দিয়ে  YES নম্বর স্পেস দিয়ে আবেদনকারীকে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর  লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

ভর্তি পরীক্ষার ফি ৮শ’ টাকা মুঠোফোন থেকে কেটে নেয়া হবে। Ôও’ এবং Ôএ’ লেভেলের ক্ষেত্রে আবেদনকারীকে বোর্ডের নামের  জায়গায় PIN
লিখতে হবে।

সিভাসু’র রেজিস্ট্রারের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.cvasu.ac.bd  পাওয়া যাবে ।

বাংলাদেশ সময় : ২০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১২
এমবিএম/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান