ঢাকা: অনলাইন সংবাদ সংস্থা ‘জাস্ট নিউজ বিডি’র ক্রাইম রিপোর্টার মোস্তাফিজুর রহমান সুমনের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানিয়েছেন জাতীয় প্রেসক্লাব নেতারা।
সোমবার জাতীয় প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক নুরুল হাসান খানের পাঠানো এক বিবৃতিতে ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি সুমনকে ডিবি অফিসে গোপনে দুইদিন আটক রেখে, শারীরিকভাবে নির্যাতন ও মিথ্যা মামলায় জড়ানো হয়।
বিবৃতিতে নেতারা বলেন, “কাউকে গোপনে আটক রেখে নির্যাতন করা মানবাধিকার লঙ্ঘন।”
তারা আরও বলেন, “এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার উপর হস্তক্ষেপ বলে আমরা মনে করি। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এটা কোনভাবেই কাম্য নয়।”
প্রেসক্লাব নেতারা অবিলম্বে সুমনের মুক্তি ও তার উপর নির্যাতনকারীদের দুষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
বালাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
এসকেএস/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর