৪ আষাঢ় ১৪২০, মঙ্গলবার জুন ১৮, ২০১৩ ১:১২ পিএম BDST banglanew24
13 Jan 2013   07:17:33 PM   Sunday BdST
E-mail this

মাসব্যাপী অজগর শিকার প্রতিযোগিতা

প্রথম পুরস্কার ৮৩০০০ টাকা!


ডেস্ক রিপোর্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্রথম পুরস্কার ৮৩০০০ টাকা! মাসব্যাপী অজগর শিকার প্রতিযোগিতা

ঢাকা: শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শুরু হয়েছে মাসব্যাপী বার্মিজ অজগর সাপ শিকার প্রতিযোগিতা। জানা গেছে, ওই এলাকার জলাভূমিগুলোকে ভয়ানক এই সাপগুলো থেকে মুক্ত রাখতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

"পাইথন চ্যালেঞ্জ" নামে এই প্রতিযোগিতায় সে দেশের ২৫টি অঙ্গরাজ্যের প্রায় ৫৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। আর সবচেয়ে বড় অজগর শিকারের পুরস্কার ১,০০০ মার্কিন ডলার (৮৩,০০০ টাকা) এবং সর্বাধিক অজগর শিকার করা শিকারী পাবেন ১,৫০০ মার্কিন ডলার।

মার্কিন যুক্তরাষ্ট্র গত বছর এই মাংসাশী ও মারাত্মক বার্মিজ সাপ আমদানি নিষিদ্ধ করলেও, সেদেশের বন্যপ্রাণী কর্মকর্তারা জানিয়েছেন, সিদ্ধান্তটি নিতে খুব দেরি হয়ে গেছে। কারণ, এরই মধ্যে অজগর সাপগুলো স্থানীয় জলাশয়গুলোতে নিজেদের বংশবিস্তার করে ফেলেছে ভয়াবহ রকমভাবে।

বার্মিজ অজগরগুলো সাধারণত ২৩ ফুট লম্বা হয় আর ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী আর পাখি এদের প্রিয় খাবার।

তবে প্রতিযোগীদেরকে স্থানীয় সাপ নিধন থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা,  জানুয়ারি ১৩, ২০১৩
সম্পাদনায়: আবুল কালাম আজাদ, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জীববৈচিত্র্য

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান