৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৭:৩৮ পিএম BDST banglanew24
29 Nov 2012   09:13:06 PM   Thursday BdST
E-mail this

ব্যালন ডি’অর

সংক্ষিপ্ত তালিকায় মেসি রোনালদো ইনিয়েস্তা


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সংক্ষিপ্ত তালিকায় মেসি রোনালদো ইনিয়েস্তা ব্যালন ডি’অর

মাদ্রিদ: ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও আন্দ্রেস ইনিয়েস্তার নাম ঘোষণা করেছে ফুটবল বিশ্বের প্রধান সংস্থা ফিফা। বৃহস্পতিবার এ ঘোষণা দেয় তারা।

২৩ জনের প্রাথমিক তালিকা থেকে সংক্ষিপ্ত তালিকায় উঠে এসেছেন মেসি, রোনালদো ও ইনিয়েস্তা। এ তিন ফুটবল তারকার একজনকে চূড়ান্তভাবে ব্যালন ডি’অর বর্ষসেরা ঘোষণা করা হবে ৭ জানুয়ারি।

২০০৯ থেকে টানা তিনবারের ব্যালন ডি’অর জয়ী মেসি চতুর্থবার এ স্বীকৃতি পাওয়ার তালিকায় সবচেয়ে ফেবারিট। জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৮২ গোল করেছেন তিনি। আর তিনটি গোল করলে ১৯৭২ সালে এক বছরে সর্বোচ্চ গোল করা জেরার্ড মুলারকে ছুঁয়ে ফেলবেন আর্জেন্টিনা তারকা।

২০০৮ সালের বর্ষসেরা রোনালদোও এবার শক্তিশালী পারফরমেন্স করেছেন। বার্সাকে টপকে স্প্যানিশ লা লিগা জয়ে রিয়াল মাদ্রিদ তারকার ভূমিকা ছিল অন্যতম, উয়েফা চ্যাম্পিয়নশিপের শেষ চারেও উঠেছিল স্প্যানিশ জায়ান্টরা। লা লিগার গত মৌসুমে তিনি করেছিলেন ৬০ গোল। এ মৌসুমে পর্তুগিজ তারকা করেছেন এখন পর্যন্ত ১৯ গোল।

এছাড়া আরেক প্রার্থী ইনিয়েস্তা বার্সেলোনা ও স্পেনের সঙ্গে এ বছর কাটিয়েছেন দুর্দান্ত। এ বছর ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পথে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি।

বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন স্পেনের বর্তমান কোচ ভিনসেন্তে দেল বস্ক, বার্সার সাবেক কোচ পেপ গার্দিওলা ও রিয়াল মাদ্রিদ বর্তমান কোচ মরিনহো।

মেয়েদের বর্ষসেরা ফুটবলের সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে ব্রাজিল তারকা মার্তা ও যুক্তরাষ্ট্রের অ্যাবি ওয়ামবাখ-অ্যালেক্স মরগান। আর কোচের তালিকায় রয়েছেন ফ্রান্সের ব্রুনো বিনি, জাপানের নারিও সাসাকি এবং সাবেক যুক্তরাষ্ট্র ও বর্তমান সুইডেন পিয়া সানধাজে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ২৯ নভেম্বর ২০১২
এফএইচএম- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান