ঢাকা: শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ (এসএলপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম আসরে অংশগ্রহণ করতে পারবেন না বাংলাদেশের সাকিব আল হাসান। বাঁ হাঁটুতে চোট পাওয়ায় তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ফিজিও।
এসএলপিএলে সাকিব না খেললেও প্রতিযোগিতায় অংশ নেবেন বাংলাদেশের তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাসির হোসেন ও ইলিয়াস সানি। সাকিব ছাড়াও বাংলাদেশি এই চারজন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে প্রতিযোগিতার ফ্রেঞ্চাইজি দলগুলো।
চোট গুরুতর নয় তারপরও ঝুঁকি নিতে রাজি নন ফিজিও। তাই সাকিবকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তার মতে, বাঁ পায়ের চোট গুরুতর নয়। তবে পুর্নবাসনের জন্য বিশ্রামের প্রয়োজন।’ ফিজিও’র সিদ্ধান্তে সাড়া দিয়ে আপতত ব্যাট-বলের লড়াই থেকে দূরে থাকবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
লঙ্কান প্রিমিয়ার লিগে না খেললেও আগামী সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবেন তিনি। এর আগেই পুনর্বাসন শেষে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এই অলরাউন্ডার।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, আগস্ট ০২, ২০১২
এসএ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর