 |
সম্প্রতি সাফি উদ্দিন সাফি পরিচালিত `পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী` চলচ্চিত্রের গানের মহরত অনুষ্ঠিত হয়ে গেল ।
গত মঙ্গলবার সন্ধ্যায় ইস্কাটনের ভেলোসিটি স্টুডিওতে এ ছবির প্রথম গানটি ধারণ করা হয়। পরপর তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী গীতিকার কবির বকুলের লেখা গানটির শিরোনাম ছিলো` ও প্রিয় আমি তোমার হতে চাই`।
শওকত আলী ইমনের সংগীত পরিচালনায় এই গানটিতে কন্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নী ও তাসিফ। এর আগে এ সময়ের জনপ্রিয় শিল্পী আসিফ প্রথম প্লেব্যক শুরু করেছিলেন শওকত আলী ইমনের সঙ্গে।
উল্লেখ্য, দিনাত জাহান মুন্নীও তার প্লেব্যাক ক্যারিয়ার শুরু করেছিলেন শওকত আলী ইমনের হাত ধরে। রোমান্টিক অ্যাকশন নির্ভর `পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী` ছবিতে গান থাকছে মোট সাতটি।
প্রযোজনা সূত্র জানায়, খুব শিগগিরই বাকি গানগুলোর রেকর্ডিংয়ের কাজও সম্পন্ন হবে। ২৭ সেপ্টেম্বর থেকে এ ছবির দ্বিতীয় বারের মত শুটিং শুরু হচ্ছে উত্তরার একটি বাড়িতে। এখানে টানা পাঁচদিন শুটিংয়ের পর আগামী সপ্তাহে মালয়শিয়ার উদ্দেশ্যে রওনা করবেন এ ছবির পুরো ইউনিট।
রুম্মান রশীদ খানের কাহিনী ও চিত্রনাট্য অবলম্বনে `পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী` ছবিতে প্রথমবারের মত জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন শাকিব খান ও জয়া আহসান।
এছাড়াও এ ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রাজ্জাক, আনোয়ারা, দিতি, সুব্রত, আরেফিন শুভ, সাজু খাদেম সহ আরো অনেকে।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১২
এমকে