৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৩:১০ পিএম BDST banglanew24
13 Aug 2012   01:43:40 PM   Monday BdST
E-mail this

বেতন-বোনাসের দাবিতে বেস্ট এয়ার কর্মীদের কান্না


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বেতন-বোনাসের দাবিতে বেস্ট এয়ার কর্মীদের কান্না

ঢাকা: বেতন-বোনাসের দাবিতে ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান রফিকুল আমীনের উপদেষ্টা শামসুদ্দিন আহমেদের কক্ষের সামনে বিক্ষোভ করছেন বেস্ট এয়ারের কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার রাজধানীর উত্তরায় তিন নম্বর সেক্টরের নাটোর টাওয়ারে কোম্পানিটির কার্যালয়ে বিক্ষোভের সময় কান্নায় ভেঙে পড়েন কর্মীরা। চার মাস ধরে তারা বেতন পাচ্ছেন না।

ডেসটিনি গ্রুপের প্রতিষ্ঠান বেস্ট এয়ারের পরিচালক (ফ্লাইট অপারেশন্স) ক্যাপটেন আনিসুর রহমান আক্ষেপ করে বলেন, “আমরা কী ঈদ করতে পারব না? আমাদের দেখার কী কেউ নেই? দেশে কী প্রধানমন্ত্রী নেই? অর্থমন্ত্রী নেই?”

এর আগে ৬ আগস্ট নাটোর টাওয়ারে প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখন কর্মীরা। সেদিন কর্মীরা বেতন-বোনাস দাবি করলে শামসুদ্দিন আহমেদ জানিয়ে দেন, কিছু দেওয়া সম্ভব না। এমনকি তিনি কর্মীদের আত্মহত্যা করার ‘পরামর্শ’ দেন।

সম্প্রতি ডেসটিনির গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বেস্ট এয়ারের ব্যাংক হিসাবদ জব্দ করে সরকার। প্রায় ২৬০ জন কর্মী কাজ করছেন বেস্ট এয়ার এয়ারলাইন্সে। কেউই বেতন-বোনাস পাননি।

২০১০ সালে বন্ধ হয়ে যাওয়া এই এয়ারলাইন্সটি কিনে নেয় ডেসটিনি গ্রুপ। এরপর দ্রুততার সঙ্গে অপারেশনে যেতে কাজ শুরু করে। এ পর্যন্ত বেস্ট এয়ার ১২ জন বৈমানিক, ৩৪ জন কেবিন ক্রুসহ সব মিলিয়ে প্রায় তিন শতাধিক লোক নিয়োগ দেয়।

গত মে মাসে রাজস্ব ফাঁকির অভিযোগে বাংলাদেশ ব্যাংক ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকসহ সবার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয়।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১২
আইএইচ/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;  জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান