৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৮:০০ পিএম BDST banglanew24
14 Jul 2012   01:30:16 PM   Saturday BdST
E-mail this

কারাবাসের মেয়াদ কমবে সাইকেল চালিয়ে!


ফিচার ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কারাবাসের মেয়াদ কমবে সাইকেল চালিয়ে!

ঢাকা: সুশৃঙ্খল আচরণের মাধ্যমে কারাবাসের মেয়াদ হ্রাসের সুযোগ দেশে দেশে থাকলেও এবার এইক্ষেত্রে ভিন্নমাত্রা যোগ করলো ব্রাজিলের একটি জেলা কারাগার।

দেশটির পার্বত্য জেলা সান্তা রিতা দো সাপুচাই কারাগারে কয়েদিরা কারাবাসের মেয়াদ কমাতে পারবেন সাইকেলের প্যাডেল ঘুড়িয়ে চালিয়ে! সান্তা রিতা জেলে দু’মাস পূর্বে অভিনব এই কর্মসূচির সূচনা করা হয়েছে। সংবাদ সংস্থা এপির বরাত দিয়ে ডয়েশে ভেলে অনলাইন এ খবর প্রকাশ করেছে। তবে সাইকেলগুলো রাস্তায় চলাচলের সাইকেল নয়, এগুলো স্থির থাকবে ঘরের মধ্যে।

ডয়েশের ওই খবরে বলা হয়, ব্রাজিলের ওই জেলা শহরের বিচারক জোসে হেনরিক মালম্যান ইন্টারনেট ঘেঁটে যুক্তরাষ্ট্রে ট্রেনিং বাইক চালিয়ে বিদ্যুৎ উৎপাদন করার বিষয়ে জানতে পারেন। এই ধারণাকে তিনি কাজে লাগান সান্তা রিতার কারাগারে। সে সূত্রে স্থানীয় প্রকৌশলীরা পুরনো সাইকেলকে বাইকে পরিবর্তন করে (সামনের চাকা বাদ দিয়ে এবং পেছনের চাকাকে স্ট্যান্ডের ওপরে স্থাপন করে) তার সঙ্গে যুক্ত করে দেয় গাড়ির ব্যাটারি। ব্যাটারির চার্জ্য ১১০ ভোল্ট বিদ্যুতে উন্নীত করার জন্য যুক্ত করা হয় একটি কনভার্টার।

এরপর বন্দিদের বলা হয়, ওই বাইক চালিয়ে দিনে আটঘণ্টা করে তিনদিনে মোট ২৪ ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করা বন্দিদের একদিনের সাজা মওকুফ করা হবে।

তাদের উ‍ৎপন্ন বিদ্যুতে ওই শহরের নদীর পাড়ের একটি অংশের সড়ক আলোকিত হবে রাতের বেলায়।  

এদিকে, রুটির দোকানে ডাকাতির দায়ে সাজা ভোগরত বন্দি রোনাল্দো সিলভা ইতোমধ্যে বিদ্যুৎ উপাদনকারী সাইকেল চালিয়ে তার সাজার মেয়াদ কমিয়েছেন ২০দিন। শুধু সাজাই নয়, এর মাধ্যমে সিলভা তার শরীর থেকে ৪ কেজি পরিমাণ মেদও ঝড়িয়েছেন। কারাগারের এ ধরনের উদ্যোগে অপরাধীদের প্রতি অহেতুক বেশি মমত্ব দেখানো হচ্ছে বলে অল্পবিস্তর অভিযোগ উঠলেও দেশটির মিডিয়া ও অন্যান্য ক্ষেত্র থেকে একে ভালো চোখেই দেখা হচ্ছে।   

ব্রাজিলের অন্য জেলগুলোতেও সাজা মওকুফের এ ধরনের অভিনব আরও কর্মসূচি চালু হচ্ছে। দেশটির চারটি ফেডারেল কারাগারের প্রায় অর্ধেক কয়েদি ক্লাস করে এবং বই পড়ে নিজেদের সাজা কমাচ্ছে। সেখানে এক ডজন বই পড়ে ফেললে এক বছরের সাজার প্রায় দেড় মাস মওকুফ হয়ে যেতে পারে।

ব্রাজিলের পথ ধরে আমাদের দেশের কারগারগুলোতেও এধরণের ‘অভিনব কর্মসূচি’ চালুর চিন্তা করা যেতে পারে বৈকি!

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০১২
এআই/সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

সত‌্যি বিচিত্র!

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান