৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৪:৫৮ পিএম BDST banglanew24
25 May 2012   10:31:01 PM   Friday BdST
E-mail this

সিরিয়ায় অপহৃত লেবাননি পূণ্যার্থীরা মুক্তি পেয়েছেন


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সিরিয়ায় অপহৃত লেবাননি পূণ্যার্থীরা মুক্তি পেয়েছেন

ঢাকা: সম্প্রতি সিরিয়ায় অপহরণের শিকার হওয়া লেবাননি নাগরিকরা মুক্তি পেয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের প্রধানমন্ত্রী। শিয়া সম্প্রদায়ভূক্ত এই লেবাননি নাগরিকরা ইরানের বিভিন্ন ধর্মীয় স্থান পরিদর্শন শেষে সিরিয়ার ভেতর দিয়ে লেবাননে ফেরার সময় অপহরণের শিকার হয়েছিলেন।

অপহৃতদের মুক্তির সত্যতা নিশ্চিত করে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি শুক্রবার জানিয়েছেন, অপহৃত ১১ ব্যক্তি অক্ষত অবস্থায় ছাড়া পেয়েছেন এবং তারা বর্তমানে লেবাননের পথে।

এই শিয়া পূণ্যার্থীদের সিরিয়ায় সরকারি বাহিনীর হাতে আটক বিদ্রোহী সিরীয় যোদ্ধাদের মুক্তির বিনিময় মূল্য হিসেবে আটক করা হয়েছিলো বলে এর আগে ধারণা করা হয়েছিলো। তবে সিরীয় সরকারের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মি এই অপহরণের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে। এই অপহরণকে ঘিরে ইতিমধ্যেই লেবাননে জাতিগত উত্তেজনা মাথাচাড়া দিয়ে উঠেছে।

কোন পক্ষ এই মুক্তির মধ্যস্থতাকারী তা নিশ্চিত করেনি লেবাননি কর্তৃপক্ষ। এর আগে পররাষ্ট্রমন্ত্রী আদনান মনসুর বুধবার জানিয়েছিলেন, সিরিয়ার সশস্ত্র সরকারবিরোধী বিদ্রোহীদের একটি অংশ এ অপহরণের সঙ্গে জড়িত।

পূর্ন্যার্থীদের রোববার সিরীয় শহর আলেপ্পোর কাছাকাছি এলাকা থেকে অপহরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মে ২৫, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান