ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত আমরা টেকনোলজি কোম্পানির ডিরেক্টদের, ম্যানেজিং ডিরেক্টর এবং কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) শোকজ করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, কোম্পানি আইপিও’র মাধ্যমে বাজার থেকে টাকা তুলেছে তা সঠিক খাতে ব্যয় করেনি। এছাড়া সিকিউরিটিজ আইন অমান্য করায় তাদের শোকজ করেছে এসইসি।
বাংলাদেম সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর