রিয়াদ: রিয়াদের রেড অনিয়ন চাইনিজ রেস্টুরেন্টের বলরুমে ‘ইমপ্রেশন ম্যানেজমেন্ট’ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয় সোমবার।
বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স প্রফেশনালস্ অ্যাসোসিয়েশনের (বাফা) উদ্যোগে আয়োজিত সেমিনারে ইমপ্রেশন ম্যানেজমেন্ট বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন আল ইয়ামামা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোহাম্মদ জুনায়েদ মনির।
বাফা’র সভাপতি নুরুল হাসান পারভেজের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মোঃ রফিকুল ইসলাম, মোঃ এমদাদ উল্লাহ্, নুরুল আমিন প্রমুখ। সেমিনারটি সঞ্চালনা করেন বাফা’র সেক্রেটারি জেনারেল যুবায়ের আহম্মেদ।
সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় ইকোনমিক কাউন্সিলর মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বিদেশে বাংলাদেশের মুখ উজ্জল করতে প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। আর তাই প্রবাসে বাংলাদেশিদের দক্ষতা বৃব্ধির জন্য দূতাবাস কাজ করে যাচ্ছে। বেসরকারি উদ্যোগে এ ধরনের সেমিনার আয়োজনের জন্য বাফাকে ধন্যবাদ জানান কাউন্সিলর মিজানুর রহমান।
সেমিনারে প্রভাষক ড. মোহাম্মদ জুনায়েদ মনির প্রবাসে বাংলাদেশিদের ইমেজ সংকট দূরীকরণে এ সেমিনারের মাধ্যমে সৌদি আরবসহ বিশ্বের সকল দেশে বাংলাদেশিদের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য বাফা কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন।
সেমিনারে ইমপ্রেশন ম্যানেজমেন্টের ওপর বিশেষভাবে চিত্রায়িত ভিডিও ফুটেজ দেখানো হয় ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টির জন্য বাফা’র উৎসাহ সনদপত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুন ২৬, ২০১২
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর