৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৩:১৯ এএম BDST banglanew24
02 Jun 2012   08:26:20 PM   Saturday BdST
E-mail this

রূপগঞ্জে ৩৩ বস্তা চিনিসহ ছিনতাইকারী আটক


রূপগঞ্জ উপজেলা সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ছিনতাই হওয়া ৩৩ বস্তা চিনি উদ্ধার করেছে পুলিশ।

এ সময় সুলতান (৩৫) নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর এলাকার লেছু মিয়ার মার্কেট থেকে চিনিসহ তাকে আটক করা হয়।

আটক সুলতান নেত্রকোনা জেলার পূর্বধলা থানার দরুম বৈরাটি এলাকার আবদুল আজিজের ছেলে।

ভূলতা পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) সেলিম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে ওই এলাকার লেছু মিয়ার মাকের্টের পেছনের গলিতে লুকানো অবস্থায় ৩৩ বস্তা চিনিসহ ছিনতাইকারী সুলতানকে আটক করা হয়। পরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ৭ মাস আগে উপজেলার সাওঘাট এলাকা থেকে ২৫০ বস্তা চিনিসহ একটি ট্রাক ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীর চক্র। সেই সময় ট্রাক উদ্ধার করা গেলেও চিনি উদ্ধার করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুন ০২, ২০১২
সম্পাদনা: কামাল শাহরিয়ার, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান