৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১০:২৫ পিএম BDST banglanew24
25 Jun 2012   06:09:03 PM   Monday BdST
E-mail this

সাকার অনুসারী দুই চেয়ারম্যানের জামিন


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনের সামনে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষের ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের হওয়া একটি মামলায় জামিন পেয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত এবং একই উপজেলার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন।  

৭দিন আগে গত ১৭ জুন তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছিলেন চট্টগ্রাম মহানগর হাকিম আলী মনসুর।

একই আদালত সোমবার তার জামিন মঞ্জুর করেন।

আবু আহমেদ হাসনাত উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং মোহাম্মদ হোসেন রাঙ্গুনিয়ার মরিয়ম নগর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি। দু’জনই চট্টগ্রামের রাজনীতিতে যুদ্ধাপরাধের অভিযোগে কারাবন্দী সালাহউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

এছাড়া দু’জনই নগরীর কোতয়ালী থানায় দায়ের হওয়া দ্রুত বিচার আইনের এ মামলার অভিযুক্ত আসামী।

আসামিপক্ষের আইনজীবী অ্যাড. আব্দুস সাত্তার বাংলানিউজকে বলেন, ‘আসামিরা হাইকোর্টের জামিনে ছিলেন। তাদের সেই জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছিল। অথচ হাইকোর্টের জামিন নিয়ে অনেক সহযোগী আসা‍মি এখনও কারাগারের বাইরে আছেন। আদালতে বিষয়টি তুলে ধরার পর বিচারক সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন।’

অ্যাড. আব্দুস সাত্তার আরও জানান, দ্রুত বিচার আইনে দায়ের হওয়া ওই মামলার এজাহারে আবু আহমেদ হাসনাত এবং মোহাম্মদ হোসেনের নাম ছিলনা।পরবর্তীতে তাদের নাম অভিযোগপত্রে অর্ন্তভুক্ত করা হয়।

উল্লেখ্য গত ১৩ মে বিকেলে নগরীর নাসিমন ভবনের বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দলের সমাবেশ কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে জোটের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে নগরীর বিভিন্ন পয়েন্টে। প্রায় দু’ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশ, সাংবাদিক, জোটের নেতাকর্মীসহ কমপক্ষে ১শ জন আহত হন।

এ ঘটনায় বিএনপি-জামায়াতের জ্যেষ্ঠ নেতা, সাংসদসহ পৃথকভাবে মোট দু’হাজার ১‘শ জনকে আসামি করে নগরীর কোতয়ালী থানায় চারটি ও খুলশী থানায় দু’টিসহ মোট ৬টি মামলা দায়ের করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুন ২৫, ২০১২
আরডিজি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান