৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৮:১৮ পিএম BDST banglanew24
19 Aug 2012   12:01:28 AM   Sunday BdST
E-mail this

শনিবার সারাদেশে দুর্ঘটনায় ২১ প্রাণহানি


ডেস্ক রিপোর্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শনিবার সারাদেশে দুর্ঘটনায় ২১ প্রাণহানি

ঢাকা: শনিবার সারা দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় একই পরিবারের ৭ জন নিহত হন। এসব ঘটনায় আহত হয়েছেন শতাধিক।

এছাড়াও কিশোরগঞ্জে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে তিন শিশু।

রাজনগরের মহালালবাজার এলাকায় মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। এ সময় ৪ জন আহত হয়েছেন। নিহত ও আহতরা সবাই অটোরিকশার যাত্রী। শনিবার বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- প্রণতি (২০), অণিমা (৪৭), উনই (১৯), বৃষ্টি (৩), সবুজ (৪), সজীব(৪), সাথী (৫)। এদের সবার বাড়ি মৌলভীবাজার জেলার সদর উপজেলার অন্তেহরি গ্রামে। আহতরা হলেন-বিভা (৬০), জ্যোতিশী (৪৭), আলতি ও জ্যোতিন। তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমিল্লার চান্দিনায় রাস্তা পারাপারের সময় নিহাম (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার রাত সোয়া ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রংপুরে বাস চাপায় লোকমান হোসেন (১৬)ও মাহবুবুল হক (১৫)নামে ২ যুবক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের বায়ানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি রংপুর তারাগঞ্জ উপজেলার ইকরতলি গ্রামে।

গাজীপুরের শ্রীপুরে দ্রুতগামী  বাসের ধাক্কায় সুমাইয়া খাতুন নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার ভাই শরীফ মিয়া(১৯)।
ময়মনসিংহের পাগলা থানার পাইথল ইউনিয়নের দেউলপাড়া এলাকায় নছিমনের ধাক্কায় ২ ব্যক্তি নিহত হয়েছেন। এরা হলেন-কাইয়ুম (৪০) ও হাফিজ উদ্দিন (৪২)। শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
টঙ্গির চেরাগআলীতে শনিবার বেলা সোয়া ১টায় বাসের ধাক্কায় শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আর গাজীপুরের কালিয়াকৈরে বাস চাপায় আব্দুল কুদ্দুস(৪৫) ও অজ্ঞাত পরিচয় এক নারী(৩০) নিহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার  দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে প্রাইভেট কার ও টেম্পু মুখোমুখি সংঘর্ষে টেম্পুর চালক নাজিম উদ্দিন (২৬) নিহত হয়েছেন। টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইলে বাস চাপায় আনোয়ার হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

কুমিল্লায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হয়েছেন বাসের হেলপার আ. করিম । এ সময়  আহত হয়েছেন আরও  ২৪ যাত্রী।

এছাড়া, কিশোরগঞ্জের কুলিয়ারচরে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা একে অপরের চাচাতো বোন। তারা হলো- আরিফা (১০), মারুফা (৭) ও সুয়েফা (৮)।

বাংলাদেশ সময় ২৩৫৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান