৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৭:৩৩ এএম BDST banglanew24
11 Jul 2012   01:33:02 AM   Wednesday BdST
E-mail this

সিডিএর গার্ডার ভেঙে পড়ার ঘটনা:

প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বহদ্দাহাট ফ্লাইওভারের গার্ডার ভেঙে পড়ার ঘটনায় গঠিত ৪ সদস্যের তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন।

মঙ্গলবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুস সালামের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন তদন্ত কমিটি প্রধান ও সিডিএ’র প্রধান প্রকৌশলী নাছির উদ্দিন। এসময় কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

নাছির উদ্দিন জানান, তদন্ত প্রতিবেদনে গার্ডার ভেঙে পড়ার একটি কারন সনাক্ত করা হয়। এ ধরণের ঘটনা যেন আর না ঘটে সেজন্য ৫টি সুপারিশ করেছে তদন্ত কমিটি।

তিনি বলেন, গার্ডারটি চূড়ান্ত পজিশনে নেওয়ার আগে এটাকে যে অবস্থায় রাখা হয়েছে তাতে কাঠ ব্যবহার করা হয়েছে। বৃষ্টিতে ভিজে কাঠ দুর্বল হয়ে পড়ায় গার্ডারটি ভেঙে পড়ে।

এ ধরণের ঘটনা এড়াতে পাঁচটি সুপারিশ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দক্ষ শ্রমিক দিয়ে কাজ করানো, দ্বিতীয় সাপোর্ট’র ব্যবস্থা রাখাসহ ৫টি সুপারিশ করা হয়।

উল্লেখ্য, গত ২৯ জুন নগরীর চান্দগাঁও থানার সামনে সিডিএর ১০৬ কোটি টাকা ব্যায়ে নির্মাণাধীন বহদ্দারহাট ফ্লাইওভারের ১৩০ ফুট দীর্ঘ ও ৭ ফুট চওড়া ১শ টন ওজনের একটি গার্ডার প্রায় ৩০ ফুট ওপর থেকে নিচে পড়ে যায়।

বাংলাদেশ সময়: ০১৩১ ঘন্টা, ১১ জুলাই ২০১২
এমইউ/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান