৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১১:১২ এএম BDST banglanew24
03 Oct 2012   06:55:22 PM   Wednesday BdST
E-mail this

রুপ মাধূর্যে রুহী


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রুপ মাধূর্যে রুহী

জিটিভির নিয়মিত রূপচর্চা বিষয়ক সরাসরি অনুষ্ঠান রূপ মাধূর্য। অনুষ্ঠানের প্রতি পর্বে  একটি  নির্বাচিত বিষয় নিয়ে আলোচনা এবং বিষয় সম্পর্কিত ভিডিও ফুটেজ দেখানো হয়। পাশাপাশি আমন্ত্রিত অতিথি  ফোনে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পাশাপাশি সৌর্ন্দয্য বিষয়ক নানা অভিজ্ঞতা তুলে ধরেন।

প্রতিটি অনুষ্ঠানে রুপচর্চা বিষয়ক একটি করে টিপস দেওয়া হয়ে থাকে। এই সেগমেন্টের বৈশিষ্ট হচ্ছে প্রতিটি টিপস বিস্তারিত ভাবে তুলে ধরা হবে। যেমন, কিভাবে জুলের স্টাইল করা যায়, কিভাবে নখের স্টাইল করা য়ায় সর্বোপরি কিভাবে নিজেকে অন্যের কাছে তুলে ধরা যায়।

অনুষ্ঠানে প্রতি পর্বে প্রসঈিক কিছু প্রোক্টস এবং কয়েকটি পোশাক দেখানো হয়, এবং জানানো হয় পোশাকের সম্ভাব্য দাম।
এছাড়াও আমন্ত্রণ জানানো হবে একজন সেলিব্রেটিকে যিনি বলবেন তার রূপচর্চা ও ফ্যাশনের নানা কথা। রূপমাধূর্যের এবারের পর্বে অতিথি জনপ্রিয় র‌্যাম্প মডেল রুহী।

রূপ বিশেষজ্ঞ আফরোজা কামালের উপস্থাপনা ও রাহাত আহমেদের প্রযোজনায় অনুষ্ঠানটি সপ্তাহের প্রতি শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে জিটিভিতে প্রচার হবে।

এছাড়া সম্প্রতি ব্রিটিশ বংশোদ্ভূত বাঙালি পরিচালক মুনসুর আলীর ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন রুহি। ছবির নাম সংগ্রাম। ৮ অক্টোবর থেকে সিলেটের জগন্নাথপুর এলাকায় ছবিটির শুটিংয়ে অংশ নেবেন তিনি।

রুহি এ বিষয়ে বাংলানিউজকে বলেন, বাংলাদেশে জন্ম, কিন্তু ব্রিটিশ নাগরিক করিম লন্ডনের একটি টিভি চ্যানেলের মুখোমুখি হয়। সে নিজের প্রেমের গল্প শোনায়। আর এর পাশাপাশি তার বর্ণনায় উঠে আসে মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন ঘটনা। ছবিতে করিম চরিত্রে অভিনয় করবেন আমান। তাঁর বিপরীতে অভিনয় করব আমি।

বাংলাদেশ সময়: ১৮৪৫ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান