৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৭:২২ পিএম BDST banglanew24
11 Jun 2012   02:28:49 PM   Monday BdST
E-mail this

গাড়ি পোড়ানো মামলার আসামি তিন জামায়াত-শিবির নেতা মঞ্চে


আদিত্য আরাফাত, সাজেদা সুইটি ও নুর মোহাম্মদ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গাড়ি পোড়ানো মামলার আসামি তিন জামায়াত-শিবির নেতা মঞ্চে
ছবি : নাজমুল হাসান /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : হরতালে গাড়ি পোড়ানোর মামলার আসামি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের শীর্ষ নেতারা গণসমাবেশ মঞ্চে আসতে না পারলেও একই মামলার আসামি জামায়াত-শিবিরের তিন নেতাকে মঞ্চে দেখা গেছে।

তারা হলেন- জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ, ঢাকা মহানগরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বুলবুল ও ছাত্রশিবির সভাপতি দেলোয়ার হোসাইন সাঈদী। তাদের মধ্যে শিবির সভাপতি বক্তব্যও দিয়েছেন।

গাড়ি পোড়ানোর মামলায় ১৮ দলের শীর্ষ নেতারা আদালতে হাজির হলে তাদের জেলহাজতে পাঠানো হয়। জামিন পেলেও তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট (পিডব্লিউ) রয়েছে। আগামী ১৪ জুন এর শুনানি অনুষ্ঠিত হবে।  

জামায়াতের এই তিন নেতা আদালতে উপস্থিত হননি কিংবা জামিন পাননি।

তদের গ্রেফতারের জন্য পত্রিকায় গণবিজ্ঞপ্তি দেওয়া হয়। এই তিন নেতা গণসমাবেশ মঞ্চে উপস্থিত হওয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।

এদিকে নির্ধারিত সময়ে আগেই গণসমাবেশ মঞ্চে আসন নিতে শুরু করেছেন ১৮ দলীয় জোটের অন্য কেন্দ্রীয় নেতারাও।

আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর ঘণ্টাখানেক আগেই দুপুর ২টার দিকে মঞ্চে আসন নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, ভাইস-চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক, বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৪২৩ ঘণ্টা, জুন ১১, ২০১২
এডিএ/এসকেএস/এমআইএইচ/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান