রংপুর: ডিভোর্স দেওয়া স্ত্রীকে পুনরায় বিয়ে করায় ছেলের ওপর রাগ করে ট্রেনের নিচে ঝাপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন সিরাজুল ইসলাম (৫০) নামে এক বাবা।
শুক্রবার সকালে রংপুর-কাউনিয়া রেলপথের কলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও রেল পুলিশ সুত্রে জানা গেছে, শহরতলীর কাচু বকুলতলা গ্রামের নিহত সিরাজুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম একই গ্রামের হাজী আলেফ উদ্দিনের মেয়ে শেফালী বেগমকে বিয়ে করেন। উভয় পরিবার বিয়ে মেনে না নেওয়ায় শরিফুল শেফালীকে ডিভোর্স দেন।
ডিভোর্স দেওয়া স্ত্রীকে বৃহস্পতিবার পুনরায় নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে স্ত্রী হিসেবে গ্রহণ করেন শরিফুল। এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হলে সকালে কাউনিয়া থেকে দিনাজপুরগামী আন্তঃনগর ট্রেন দোলনচাঁপার নিচে ঝাপিয়ে পড়ে সিরাজুল ইসলাম আত্মহত্যা করেন।
রেলওয়ে পুলিশের কনস্টেবল আরিফ উদ্দিন জানান, দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট রেলওয়ে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর