৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৬:৩১ পিএম BDST banglanew24
19 Jul 2012   10:22:12 PM   Thursday BdST
E-mail this

যবিপ্রবি’র ৬ কোটি টাকার বাজেট পেশ


জেলা সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১২-১৩ অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর জামাল হোসেন যবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুস সাত্তারের কাছে এ বাজেট পেশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব, পরিচালক (অর্থ ও হিসাব) মো. নূরুজ্জামান, উপাচার্যের একান্ত সচিব মোহাম্মদ এমদাদুল হক, জনসংযোগ কর্মকর্তা মো. হায়াতুজ্জামান ও ইঞ্জিনিয়ার হেলালুল ইসলাম।

যবিপ্রবি’র জনসংযোগ অফিসের জুনিয়র অফিসার হেলালুল ইসলাম বাংলানিউজকে জানান, ২০১১-১২ অর্থ বছরের সংশোধিত বাজেটে বিশ্ববিদ্যালয়ের ৭ কোটি ৬০ লাখ ৭০ হাজার টাকার চাহিদার বিপরীতে নিজস্ব আয় ১ কোটি টাকাসহ ৬ কোটি ৭ লাখ টাকার বাজেট বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক) কর্তৃক অনুমোদিত হয়।

এর মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (বিমক) অনুদান ৫ কোটি ৭ লাখ টাকা।

২০১২-১৩ অর্থ বছরের মূল বাজেটে বিশ্ববিদ্যালয়ের চাহিদা ৯ কোটি ১২ লাখ ৮৪ হাজার টাকার বিপরীতে নিজস্ব আয় ১ কোটি ১৭ লাখ টাকা এবং ৬ কোটি ৩ লাখ টাকা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক) বরাদ্দ দিয়েছে। বাজেট ঘাটতি রয়েছে ১ কোটি ৯২ লাখ ৮৪ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ ও রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান