৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৬:৪৮ এএম BDST banglanew24
11 Dec 2012   04:27:29 PM   Tuesday BdST
E-mail this

সুদানে ইসরায়েলের ‘গুপ্তচর’ আটক


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সুদানে ইসরায়েলের ‘গুপ্তচর’ আটক

ঢাকা: ইসরায়েলের এক গুপ্তচরকে আটক করার দাবি করেছে সুদান। তবে কারেইনেক শহরে আটক হওয়া মোসাদের ওই গুপ্তচর কোন ব্যক্তি নয়, ৩০ পাউন্ডেরও কম ওজনের একটি শকুন। কিন্তু সুদানের এ দাবির প্রতি সন্দেহ প্রকাশ করেছে ইসরায়েল।

সুদানের কর্মকর্তারা গত সপ্তাহে আটক করা পাখিটিকে ‘ইসরায়েলের গোয়েন্দা শকুন’ হিসেবে উল্লেখ করেছেন।

মিশরের একটি দৈনিক তার অনলাইন সংস্করণে জানিয়েছে, পাখিটির শরীরে সৌরশক্তি চালিত যন্ত্র লাগানো ছিল তা স্যাটেলাইট ছবিসহ তথ্য সম্প্রচার করতে পারে। এছাড়াও একটি বৈশ্বিক অবস্থান ব্যবস্থা (গ্লোবাল পজিশনিং সিস্টেম-জিপিএস) ওই পাখিটির দেহে সক্রিয় করা ছিল বলে জানানো হয় পত্রিকাটির প্রতিবেদনে।

ইরানের প্রেস টিভি জানিয়েছে, সুদানের নিরাপত্তা বাহিনীর বিশ্বাস জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো হয়েছে শকুনটিকে। পাখিটির পায়ে বিশ্ববিদ্যালয়ের একটি লোগে ও একটি হিব্রু লেবেল রয়েছে যাতে ‘ইসরায়েলি ন্যাচার সার্ভিস’ লেখা।

ইসরায়েল ন্যাচার এ্যান্ড পার্ক অথরিটির এক জীববিদ্যাবিষয়ক এক বিশেষজ্ঞ ইসরায়েলের সংবাদ সাইট ওয়াইনেটকে বলেন, “স্থানান্তরের প্যাটার্ন বোঝার জন্য পাখিটিকে নজরদারিতে রাখা হয়েছিল। শীতের সময়ে শকুন সাধারণত দক্ষিণে উড়ে যায়।”

অক্টোবর থেকে নজরে রাখা ১০০টি শকুনের মধ্যে এটি ছিল কম বয়সী। শকুনটির শরীরে জার্মানির তৈরি করা একটি জিপিএস চিপ রয়েছে বলেও জানান ওহাদ হাজোফ নামের ওই বিশেষজ্ঞ। তবে ওই যন্ত্র কোন ধরনের ছবি ক্যাপচার করতে সক্ষম নয় বলে দাবি করেন তিনি। ওহাদ হাজোফ বলেন, “এটি শুধু দূরত্ব ও সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতাকে নির্ণয় করতে পারে।”

সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলার পর ইসরায়েল ও সুদানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১২
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান