৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৭:৩৩ এএম BDST banglanew24
20 Dec 2012   12:20:52 PM   Thursday BdST
E-mail this

বাংলাদেশ ব্যাংকের ‘রিস্ক ম্যানেজমেন্ট’ কর্মশালা জানুয়ারিতে


স্টাফ করেসপন্ডেট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের ‘মানি লন্ডারিং’ ও ‘সন্ত্রাসে অর্থায়ন’ প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুইদিনব্যাপী ‘রিস্ক ম্যানেজমেন্ট’ কর্মশলার আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক।
 
আগামী ২৭ ও ২৮ জানুয়ারি ‘রিস্ক ম্যানেজমেন্ট’ কর্মশলা রাজধানীর গুলশান হোটেল লেক ক্যাসেলে অনুষ্ঠিত হবে।
 
গত ২৮ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসির) কাছে পাঠানো বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
 
চিঠিতে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান এফআইইউ অস্ট্রেক-এর সহযোগিতায় পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের ’মানি লন্ডারিং’ ও ’সন্ত্রাসে অর্থায়ন’ প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এ কর্মশালা।

এ কর্মশালায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ২ জন, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ২ জন করে মোট ৪ জন, ব্রোকার ও ডিলার প্রতিষ্ঠান থেকে ১০ জন এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে ২ জনসহ মোট ২৮ জন কর্মকর্তা অংশ গ্রহন করবেন।
 
এছাড়া শুধুমাত্র সিকিউরিটিজ সেক্টরের রেগুলেটরদের জন্য আগামী ৩১ জানুয়ারি অস্ট্রেকের সহযোগিতায় ‘রিস্ক ম্যানেজমেন্ট’ শীর্ষক একদিনের কর্মশালায় বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ের ৪র্থ তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।
 
ওই কর্মশালায় কমিশন থেকে ৫ জন, ডিএসই ও সিএসই থেকে ৫ জন করে ১০ জনসহ মোট ১৫ কর্মকর্তা অংশ গ্রহণ করবেন।
 
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান