৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১১:০৩ পিএম BDST banglanew24
31 Jul 2012   02:23:48 AM   Tuesday BdST
E-mail this

বহুমাত্রিক-চিরঞ্জীব মোহাম্মদ রফি


আশরাফুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বহুমাত্রিক-চিরঞ্জীব মোহাম্মদ রফি

ঢাকা: মোহাম্মদ রফি। কোনো বিশেষণ ছাড়াই যাদের পরিচিতি যুগ যুগে স্বগৌরবে সমুজ্জ্বল তিনি তাদেরই একজন।

ভারতীয় উপমহাদেশের সংগীত জগতের কিংবদন্তী শিল্পী মোহাম্মদ রফি প্রায় চার যুগ তার মোহনীয় সুরের জাদুতে মাতিয়ে রাখেন কোটি ভক্তশ্রোতার মন।

বহুমাত্রিক গুনী এ শিল্পী প্রয়াত হয়েছেন ১৯৮০ সালের ৩১ জুলাই। মৃত্যুর ৩২ বছর অতিবাহিত হলেও তিনি চিরঞ্জীব কোটি ভক্তের হৃদয়ে। তার অমর কীর্তি কালোত্তীর্ণ সব গান আন্দোলিত করে তনুমনপ্রাণ।

ভারতের পাঞ্জাব রাজ্যের ঐতিহাসিক অমৃতসরের কোটলা গ্রামের শিশু রফি ওরফে ফিকো মহল্লার এক ফকিরের ভজন শুনে আকৃষ্ট হয় সংগীতের প্রতি। সেই আগ্রহ ক্রমে গভীরতর হয়।

মোহাম্মদ রফি মাত্র ১৩ বছর বয়েসে লাহোরে এক কনসার্টে গান গেয়ে সংগীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে ১৯৪৪ সালে তিনি বোম্বে যান। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের ওপর তালিম গ্রহণ করেন, ওস্তাদ বড়ে গোলাম আলী, জীবনলাল মত্তো, ফিরোজ নিজামী, আব্দুল ওয়াহিদ খান প্রমুখের কাছে।

বহুভাষায় পারদর্শী মোহাম্মদ রফি একাধারে শাস্ত্রী সংগীত, দেশাত্মবোধক, প্রেম-বিরহ, ভজন, গজলসহ বিভিন্ন আঙ্গিকের ২৬ হাজারের বেশি গান গেয়েছেন। গান গেয়েছেন, হিন্দি, উর্দু, বাংলা, মারাঠি, কোনকানি, সিন্ধী, কানাড়া, গুজরাটি, অহমিয়া প্রভৃতি ভাষায়।

Ôগাও কি গোরীÕ চলচ্চিত্রের জন্য আজি দিল হি কাবু মে তো দিলদার কি এ্যায়সী তাঈসী গানের মাধ্যমে মোহাম্মদ রফি হিন্দি চলচ্চিত্রে প্রথম গান রেকর্ড করেন।

দীর্ঘ সংগীত সাধনার স্বীকৃতি স্বরুপ মোহাম্মদ রফি ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার, ছÕবার ফিল্ম ফেয়ার পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও পদকে ভূষিত হন।

হৃদরোগের কাছে হার মেনে মাত্র ৫৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন উপমহাদেশের সংগীত জগতের এই বরপুত্র। তার মৃত্যুতে দুÕদিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করে ভারত সরকার।

বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১২
এআই / সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

ফিচার

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান