৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৪:৩২ পিএম BDST banglanew24
10 Jul 2012   09:12:05 PM   Tuesday BdST
E-mail this

বন্দরে আমদানি-নিষিদ্ধ ফটোকপিয়ার আটক


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আনা এক কোটি টাকা মূল্যের আমদানি-নিষিদ্ধ পণ্য আটক করেছে চট্টগ্রাম কাস্টম কর্মকর্তারা।
 
মঙ্গলবার বিকালে কায়িক পরীক্ষা শেষে এ বিষয়ে নিশ্চিত হন কর্মকর্তারা।

চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা মো. ওমর ফারুক বাংলানিউজকে বলেন, ঢাকার একটি আমদানিকারক প্রতিষ্ঠান ডিজেল জেনারেটর ঘোষণা দিয়ে আমদানি-নিষিদ্ধ ফটোকপিয়ার মেশিন আমদানি করে।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার খালাস নেওয়ার আগে চালানটি আটক করা হয়।

এদিন বিকালে চালানটির কায়ীক পরীক্ষা করা হলে এতে আমদানি-নিষিদ্ধ পণ্য পাওয়া যায়।

কাস্টম সূত্র জানায়, ঢাকার ৯৪ লুৎফর রহমান লেন এলাকার ইভা ট্রেড ইন্টারন্যাশনাল নামক আমদানিকারক প্রতিষ্ঠান সিঙ্গাপুর থেকে ১৩০ সেট ডিজেল জেনারেটর আমদানির ঘোষণা দেয়।

এসব জেনারেটরের মূল্য ২৬ হাজার ৪০০ ডলার। আমদানিকারকের নিয়োগ করা সিএন্ডএফ এজেন্ট নগরীর খাতুনগঞ্জ আমীর মার্কেটের এম রহমান অ্যান্ড কোম্পানি।

চালানটির বিল-অফ এন্ট্রি নম্বর (সি-৭৫৭৭৪) দাখিল করে সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্ট গত শনিবার খালাস নিতে আসে।

খালাস পর্যায়ে থাকা চালানটিতে আমদানি-নিষিদ্ধ পণ্য রয়েছে এমন সংবাদের ভিত্তিতে ওইদিন চালানটি লক করা হয়। এরপর মঙ্গলবার বিকালে কায়িক পরীক্ষায় করা হয়।

ওমর ফারুক বলেন, আমদানি-নিষিদ্ধ এসব ফটোকপিয়ার মেশিনের বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। আর এ হিসেবে ওই পণ্যে ৪০ লাখ টাকার শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
এমইউ/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আ‌উটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান