৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৪:১৬ এএম BDST banglanew24
08 Aug 2012   07:34:41 PM   Wednesday BdST
E-mail this

তানভীর তারেকের সিক্যুয়েল ম্যাগাজিন ‘মিউজিক ক্যারাভ্যান’


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
তানভীর তারেকের সিক্যুয়েল ম্যাগাজিন ‘মিউজিক ক্যারাভ্যান’

ঈদ উপলক্ষে নির্মিত বিশেষ সিক্যুয়েল অনুষ্ঠান ‘মিউজিক ক্যারাভ্যান’। অনুষ্ঠানটির ঈদ এপিসোডের  শুটিং হলো আশুলিয়া কেয়ারী সিন্দবাদ জাহাজে। দিগন্ত টেলিভিশনের জন্য এই ঈদ অনুষ্ঠানটি বরাবরের মতো লুৎফর হাসানের প্রযোজনায় সঞ্চালনা করলেন এ প্রজন্মের প্রতিভাবান সংগীত পরিচালক তানভীর তারেক।

ঢাকা থেকে শিল্পীদের নিয়ে গাড়িতে বসে আড্ডার ভেতর দিয়েই শুরু হয় এবারের মিউজিক ক্যারাভ্যান অভিযান। আর এবারের অনুষ্ঠানের সহযাত্রী ছিলেন কণ্ঠশিল্পী তপু, তৌসিফ, শফিক তুহিন, লিজা ও শাজাহান সোহাগ। অনুষ্ঠানে ট্রলারে চেপে মাঝ নদীতে করা হয় শিল্পীদের নিয়ে আড্ডার শুটিং। এরপর শিল্পীদের কণ্ঠে তাদের জনপ্রিয় গানের শুটিং। এভাবেই সারাদিন ঢাকার অদূরে আড্ডা আর গানের অনুষ্ঠানে ধারণ করা হয় এবারের পর্ব।

অনুষ্ঠানটি প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘এটা আমার মিউজিক ক্যারাভ্যানের ৪র্থ এপিসোড। এই অনুষ্ঠানের মজা হলো— একই সাথে তিন আনন্দ। আড্ডা, ঘোরাঘুরি আর গান। দর্শকেরা বরাবরের মতো এবারের এপিসোডটিও উপভোগ করবেন আশা করি।’

অনুষ্ঠান প্রসঙ্গে তপু বলেন, ‘তানভীর ভাইয়ের উপস্থাপনা আর গান দুটিই আমার প্রিয়। এই অনুষ্ঠানটি গত ঈদে আমি দেখেছি। সেই থেকে ইচ্ছে ছিল অংশ নেবার। দারুন অভিজ্ঞতা। অন এয়ারে তো বটেই, অফ এয়ারেও আমরা সবাই চুটিয়ে মজা করেছি।’
 
অনুষ্ঠানটি দিগন্ত টেলিভিশনে ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টায় প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১২
সম্পাদনা: বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক; আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান