৪ আষাঢ় ১৪২০, মঙ্গলবার জুন ১৮, ২০১৩ ১১:১৯ এএম BDST banglanew24
15 Oct 2012   06:42:37 PM   Monday BdST
E-mail this

প্রবুদ্ধসুন্দর কর-এর কবিতা

অনাব্য নদীর চিঠি আসে দূর মহকুমা থেকে...


প্রবুদ্ধসুন্দর কর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অনাব্য নদীর চিঠি আসে দূর মহকুমা থেকে... প্রবুদ্ধসুন্দর কর-এর কবিতা

পতঙ্গ

বিভ্রম নিয়তি জেনে তোমাকেই খুঁজি
ডানা ঘষে ঘষে তবু পাঠাই সংকেত
তোমার ইচ্ছায় উড়ি কুহক বাতাসে
বিস্ফোরিত মাংসফাঁদ পেতে রেখে তুমি
তাহাতে মেশাও ঘোর আঠালো বিকার
আমিও স্বভাবনিঃস্ব, জন্মসূত্রে লোভী
নিঃস্বতারও ডানা আছে, নেই আত্মহুল
অস্থির পতঙ্গ আমি, ওগো, রাফ্লেশিয়া ফুল।

ফাঁস

বলো ব্রাদার তেত্রিশ বছর বয়স, খুব বেশি কিছু কি চেয়েছি আজতক
চৈত্রবাতাস আমাকে দেখে তবে কেন সিটি মেরে ওঠে?
লেখালেখির উপর কেন পড়ে থাকে নিঃসঙ্গ বাবার ছায়া?
ছদ্মবাম স্বজনেরা আমার উদ্দেশ্যে কেন হরিধ্বনি দেয়?
ফাঁস হয়ে যাওয়া এই প্রশ্নপত্র যদি আমাকে পিছিয়ে দেয় আরও কয়েক দশক
তবে ব্রাদার তেত্রিশ বছর বয়স, তুমি তো অন্তত জানো
ধুলো আর ভিখিরির দেশে, রাতারাতি গুলাল উড়াতে চাইনি কখনও
জতুগৃহের প্রতিভা নিয়ে কখনোই হেসে উঠতে চাইনি
সংরক্ষণ নিয়েও কি আদৌ খুলতে চেয়েছি মুখ?

ছন্দের অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে তুমুল বিতর্ক তুলে
অক্ষরবৃত্তের এই ঘেরাটোপ থেকে ঝটিতি বেরিয়ে আসতে চেয়েছি।

অবস্থান

অনাব্য নদীর চিঠি আসে দূর মহকুমা থেকে
সেই চিঠি জুড়ে থাকে স্রোতকাতরতা।
নদী চায়, সারি সারি নৌকো তার শরীরে ভাসুক
স্লুসগেটফাঁস থেকে সেও চায় ত্রাণ।
কবিদের হাতে হাতে বহুব্যবহৃত হতে হতে
শুয়রের বাসি মাংস না হয়ে ক্রমশ
সেও হেজে মরে যেতে চায়।
তাকে কি লিখব তবে, শহরে আমিও খুব ভালো নেই
টিকে আছি সরকারি ভর্তুকির জোরে
যেভাবে নালার পাশে আমাদের জুটমিল আজও বেঁচে আছে।

বাংলাদেশ সময় : ১৮৩০ ঘণ্টা, ১৫ অক্টোবর, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান