 |
মহাকাল নাট্য সম্প্রদায় এর চলতি প্রযোজনা গবেষণা নাট্য ‘শিখন্ডী কথা’র ১২৭তম প্রদর্শনী ৩০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছ’টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে।
আনন জামান রচিত ও রশীদ হারুন নির্দেশিত ‘শিখন্ডী কথা’ বাংলাদেশে প্রথম হিজড়া সমাজ এর মানুষদের সুখ দুঃখ কথামালায় গাঁথা গবেষণা নাট্য।
এ নাটকের নেপথ্য শিল্পীরা হলেন পোষাক পরিকল্পনায় ওয়াহীদা মল্লিক, সূচনা সঙ্গীত ইউসুফ হাসান অর্ক, আবহ সঙ্গীত সুলতানা ইয়াসমীন হক ও আব্দুল আলীম, মঞ্চ পরিকল্পনায় তানভীর হাসান ও শফিকুল ইসলাম, আলোক পরিকল্পনায় রফিকুল হক হিমেল, কোরিওগ্রাফী রাজশ্রী রায় এবং রূপসজ্জায় শুভাশীষ দত্ত তন্ময়।
নাটকটির প্রথম প্রদর্শনী হয় ২৫ সেপ্টেম্বর, ২০০২ সালে মহিলা সমিতি মঞ্চে। এ নাটকের শততম মঞ্চায়ন হয়েছে ১৩ মার্চ, ২০১০ সালে। নাকটি নিয়ে মহাকাল ভারতের ত্রিপুরা রাজ্যে ৩টি প্রদর্শনী এবং কলকাতায় ৩টি প্রদর্শনী করেছে।
নাটকটির কুশীলব হিসেবে আছেন মীর জাহিদ হাসান, পলি বিশ্বাস, উৎপল চক্রবর্তী, উজ্জ্বল আচার্য্য, হাবিবুর রহমান, শিলা আকতার সুর, শিখা দাশ, আলমগীর হাসান, মোঃ শাহনেওয়াজ, সৈয়দ ফেরদৌস ইকরাম, কামরুজ্জামান সবুজ, সৈয়দ লুৎফর রহমান, আনন জামান, বিথুন আহমেদ, শুদ্ধ হাসান, নাজমুল হাসান, আশু আশরাফ, নোমান শিকদার, মুনীর হাসান, আবুল কালাম আজাদ, ইকবাল চৌধুরী, বাহার সরকার, রাসেল আহমেদ, সামসুল আলম, নিভেল হাওলাদার, অন্তর সাহা।
বাংলাদেশ সময় : ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৩
জিআর